advertisement

সতর্ক করা সত্ত্বেও বিধিভঙ্গের অভিযোগ, রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বিশেষ পুলিশ পর্যবেক্ষক

Last Updated:

বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে উঠে এল নতুন করে নানা অভিযোগ ৷

#কলকাতা: রাজনৈতিক দলগুলির সঙ্গে নির্বাচনী বিধি নিষেধ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বৈঠকে বসলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ৷ সমস্ত দলের রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা ছাড়াও শুনলেন প্রত্যেকের অভিযোগও ৷
লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর থেকে প্রতিনিয়তই অব্যাহত রাজনৈতিক তরজা ৷ বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে উঠে এল নতুন করে নানা অভিযোগ ৷ তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগ উঠেছে ৷ সতর্ক করা সত্ত্বেও ফের লঙ্ঘিত হয়েছে নির্বাচনী বিধি ৷
অন্যদিকে, তৃণমূলের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীকে পরিচালিত করছে বিজেপি ৷ গেরুয়া বাহিনীর পাল্টা অভিযোগ, ‘নবান্নের নির্দেশেই মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী ৷’কংগ্রেস দলের দাবি, আস্থা বাড়াতে হবে বাহিনীকে ৷
advertisement
advertisement
খোদ সিইও অফিসের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছে বিজেপি ৷ এদিন রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা মুকুল রায় ৷ বিবেক দুবের সামনেই ক্ষোভপ্রকাশ করে মুকুল বলেন,‘এই সিইও-র সামনে আলোচনা চাই না’৷ মুকুলের কথা শুনেই সেখান থেকে বেরিয়ে যান ক্রুদ্ধ সিইও ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সতর্ক করা সত্ত্বেও বিধিভঙ্গের অভিযোগ, রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বিশেষ পুলিশ পর্যবেক্ষক
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement