advertisement

নিয়ম মানলেই খুলবে এয়ার ব্যাগ ! জানাচ্ছে বিশেষজ্ঞরা

Last Updated:

গোটা শহরে এখনও একটাই কথা ৷ ঠিক কীভাবে ঘটল এরকম দুর্ঘটনা৷ যাতে প্রাণ চলে গেল জনপ্রিয় মডেল সোনিকা চৌহানের ৷

#কলকাতা: গোটা শহরে এখনও একটাই কথা ৷ ঠিক কীভাবে ঘটল এরকম দুর্ঘটনা ? যাতে প্রাণ চলে গেল জনপ্রিয় মডেল সোনিকা চৌহানের ৷ আর অন্যদিকে গুরুতর আহত হয়ে নার্সিং হোমে ভর্তি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ৷ এই দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে, বিক্রম চট্টোপাধ্যায়ের বাব জানিয়ে ছিলেন, ‘গাড়িতে পাঁচটি এয়ারব্যাগ থাকলেও, একটিও খোলেনি ৷’ সঙ্গে তিনি জানান, গাড়িটি একেবারেই নতুন, কয়েকমাস আগেই কেনা ৷
তবে শনিবার রাত পর্যন্ত গাড়ির প্রস্তুতকারক সংস্থা এই ব্যাপারে কোনও মন্তব্য দেয়নি ৷ তবে সংস্থার তরফ থেকে পরে জানানো হয়েছে, বিক্রম যে গাড়িটি চালাচ্ছিলেন, তাতে এয়ারব্যাগ খোলার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয় ৷
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এয়ারব্যাগ কখন খুলবে, তা একেবারেই নির্ভর করে কয়েকটি নিয়মের ওপর ৷ বিশেষজ্ঞদের দাবি ‘সিট বেল্টের’ সঙ্গে এয়ারব্যাগের সম্পর্ক রয়েছে ৷ যাত্রী যদি সিট বেল্ট না বেঁধে থাকেন তো, তাহলে কোনওভাবেই এয়ারব্যাগ খোলে না৷  তবে বিশেষজ্ঞদের কথায়, গাড়ি ভেদে এই নিয়ম কিন্তু আলাদা হতে পারে ৷ বিদেশে বেশিরভাগ গাড়ির সিট বেল্টের সঙ্গে এয়ারব্যাগের যোগ থাকে ৷ কিন্তু বেশ কিছু ভারতীয় গাড়ির এয়ারব্যাগ গুলোর সঙ্গে কোনও সিট বেল্টের যোগাযোগ থাকে না ৷
advertisement
advertisement
শুধু তা নয়, বিশেষজ্ঞরা জানান, এয়ারব্যাগের ক্ষেত্রে, গাড়ির স্পিড, কিসে গাড়ি ধাক্কা খাচ্ছে তার ওপর নির্ভর করে এয়ারব্যাগ খুলবে কিনা ৷
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফ্রন্ট এয়ারব্যাগের ক্ষেত্রে যদি গাড়ির সাইডে ধাক্কা লাগে, তাহলে সামনের এয়ারব্যাগ খুলবে না ৷ উপর থেকে যদি গাড়ি নিচে পড়ে যায়, তাহলেও এয়ারব্যাগ খোলে না ৷ এমনকী, গাড়ির স্পিড যদি ৩০ কিমির কম থাকে, কিংবা ল্যাম্পপোস্ট বা গাছে ধাক্কা লাগলে ৷
advertisement
দুর্ঘটনার সময় অভিনেতা বিক্রম টয়োটার অল্টিস গাড়ি চালাচ্ছিলেন ৷ বিক্রমের বাড়ির লোকের দাবি, গাড়িটির বয়স মাত্র কয়েকমাস ৷ তাই সেক্ষেত্র কেনও গাড়ির এয়ারব্যাগ খুলছে না, তা নিয়ে তুলেছে বিক্রমের পরিবার !
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নিয়ম মানলেই খুলবে এয়ার ব্যাগ ! জানাচ্ছে বিশেষজ্ঞরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement