advertisement

সুদীপের গ্রেফতারির প্রতিবাদ, আক্রান্ত বিজেপি অফিস

Last Updated:

রোজভ্যালি কাণ্ডে তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারিতে প্রতিবাদে ফেটে পড়লেন কর্মী-সমর্থকরা ৷

#কলকাতা: রোজভ্যালি কাণ্ডে তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারিতে প্রতিবাদে ফেটে পড়লেন কর্মী-সমর্থকরা ৷ রাজনৈতিক প্রতিহিংসার ধুঁয়ো তুলে রাজ্য বিজেপি দফতরে আক্রমণ চালায় একদল দুষ্কৃতি ৷ আক্রমণে আহত হন বহু বিজেপি কর্মী ৷ বিজেপির অভিযোগ, আক্রমণ চালিয়েছে তৃণমূলের গুণ্ডাবাহিনী ৷
৭২ ঘণ্টার ব্যবধানে রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার একের পর এক দুই তৃণমূল সাংসদ ৷ তাপস পাল ও সংসদে তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ সংসদীয় দল নেতার গ্রেফতারির পরই রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে ৷ গ্রেফতারির ঘণ্টা তিনেকের মধ্যেই রণক্ষেত্র হয়ে ওঠে কলেজ স্কোয়ার অঞ্চল ৷
কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী ৬নং মুরলিধর সেন লেনে বিজেপি রাজ্য দফতরে হামলা চালায় এক দল দুষ্কৃতি ৷ চলে প্রবল ভাঙচুর ও হাতাহাতি ৷ লাঠি ও ইঁট বৃষ্টির ঘায়ে জখম হন প্রায় ১৭ জন বিজেপি কর্মী সমর্থক ৷ অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের দিকে ৷ আক্রান্ত বিজেপি সমর্থকদের অভিযোগ, আহত হওয়া থেকে বাঁচতে হেলমেট পড়ে লাঠি নিয়ে মারধর করেছে তৃণমূল ৷
advertisement
advertisement
d1ea9953-4f9e-4371-a6fa-277e1c30498a
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সুদীপের গ্রেফতারির প্রতিবাদ, আক্রান্ত বিজেপি অফিস
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement