advertisement

তৃণমূলের পর এবার অটলের স্মরণসভায় যাচ্ছে না বামেরাও

Last Updated:

অতএব আগামিকাল অর্থাৎ বুধবার সর্বদল স্মরণসভায় উপস্থিত থাকছে না রাজ্যের কোনও বিরোধী দল ৷

#কলকাতা: তৃণমূল কংগ্রেস, কংগ্রেসের পর অটলবিহারীর বাজপেয়ীর স্মরণসভায় যাবে না বলে জানিয়ে দিল সিপিআইএমও ৷ অতএব আগামিকাল অর্থাৎ বুধবার সর্বদল স্মরণসভায় উপস্থিত থাকছে না রাজ্যের কোনও বিরোধী দল ৷
মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণের আগেই অটলবিহারী বাজপেয়ীর স্মরণসভায় না বলে দেয় তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের দাবি, তৃণমূল সহ রাজ্যের বিরোধী দলের এই সিদ্ধান্তে ধাক্কা খেল প্রয়াত প্রধানমন্ত্রীকে সামনে রেখে রাজ্যে গেরুয়া শিবিরের কৌশল।
আরও পড়ুন 
advertisement
বুধবার, ২৯ তারিখ মহাজাতি সদনে প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সর্বদল স্মরণসভা। সেই স্মরণসভায় বিজেপির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল বাম-কংগ্রেস ও তৃণমূলকে। কিন্তু প্রত্যেকেই স্মরণসভায় যাবে না বলে জানায় ৷
advertisement
আরও পড়ুন 
রাজনৈতিক মহলের দাবি, ২০১৯ লোকসভা ভোটের আগে রাজ্যে যে অটল হাওয়া তুলতে চেয়েছিল বিজেপি, তা রাজ্যের বিরোধীদের না-এ তা কার্যত ধাক্কা খেল। অস্থি ভাসানোকে কেন্দ্র করে যে প্রচার দিলীপ ঘোষরা শুরু করেছিলেন, তাতে কার্যত জল ঢেলে দিল তৃণমূল কংগ্রেস সহ রাজ্যের বিরোধীরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
তৃণমূলের পর এবার অটলের স্মরণসভায় যাচ্ছে না বামেরাও
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement