advertisement

৫ বছরে হয়নি শিক্ষক নিয়োগ! অভিভাবকদের বিক্ষোভের জেরে পঠনপাঠন শুরু হল হেয়ার স্কুলে

Last Updated:

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন কলকাতা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান কার্তিক মান্না।

#কলকাতা: পডুয়া অনেক। শিক্ষক নেই। গত ৫ বছর শিক্ষক নিয়োগের জন্য একাধিক বার দরবার করেছেন অভিভাবিকরা। তাতেও কাজ হয়নি। অবশেষে গতকাল রাস্তায় নেমেছিলেন হেয়ার স্কুলের প্রাথমিক বিভাগের পড়ুয়াদের অভিভাবকরা। তাঁদের ৫ ঘণ্টার পথ অবরোধে আজ থেকে স্কুলে আসছেন ৫ অস্থায়ী শিক্ষক।
পড়ুয়া পর্যাপ্ত। নেই শিক্ষক। ফলে পঠন-পাঠন কার্যত শিখে উঠেছিল হেয়ার স্কুলের প্রাথমিক বিভাগের। গত ৫ বছর ধরে প্রায় সাড়ে পাঁচশো পড়ুয়ার জন্য বরাদ্দ ছিলেন মাত্র ৭ জন শিক্ষক। পরিসংখ্যানেই স্পষ্ট শহরের অন্যতম নামী সরকারি স্কুলের অন্দরের পরিকাঠামোর ছবি। অভিভাবকদের দাবি, শিক্ষক নিয়োগের জন্য গত ৫ বছর বারবার তাঁরা দরবার করেছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্কুল শিক্ষা দফতরের কাছে। কিন্তু কোনও আশ্বাস মেলেনি। প্রতিবাদে বুধবার পথ অবরোধ করেন অভিভাবকরা। সকাল ৭টা থেকে শুরু হয় তাঁদের অবরোধ। ভরা অফিস টাইমে নাকাল হয় কলকাতা বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বর।
advertisement
টানা ৫ ঘণ্টার অবরোধ তুলতে প্রথমে আসে পুলিশ। তাতেও কাজ হয়নি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন কলকাতা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান কার্তিক মান্না। তাঁর আশ্বাস, বৃহস্পতিবার হেয়ার স্কুলের প্রাথমিক বিভাগে যোগ দেবেন ৫ জন শিক্ষক।
advertisement
প্রতিশ্রুতি মতোই আজ থেকে স্কুলে যোগ দেন অস্থায়ী শিক্ষকরা ৷ স্বাভাবিকভাবে শুরু হয় পঠন পাঠন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
৫ বছরে হয়নি শিক্ষক নিয়োগ! অভিভাবকদের বিক্ষোভের জেরে পঠনপাঠন শুরু হল হেয়ার স্কুলে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement