advertisement

West Bengal Pradeh Congress: প্রদেশ কংগ্রেস সভাপতি পদে নতুন মুখ? অধীরের মন্তব্যে তুমুুল জল্পনা

Last Updated:

West Bengal Pradeh Congress: অধীর রঞ্জন চৌধুরীও অস্থায়ী সভাপতি হিসাবেই দায়িত্ব পালন করছিলেন। লোকসভা ভোট মিটে গিয়েছে, এ বার স্থায়ী কমিটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অধীর রঞ্জন চৌধুরী।
অধীর রঞ্জন চৌধুরী।
কলকাতা: প্রদেশ কংগ্রেস সভাপতি পদে রদবদলের সম্ভাবনা। পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে প্রদেশ কংগ্রেসের দায়িত্বে রয়েছে অস্থায়ী কমিটি। অধীর রঞ্জন চৌধুরীও অস্থায়ী সভাপতি হিসাবেই দায়িত্ব পালন করছিলেন। লোকসভা ভোট মিটে গিয়েছে, এ বার স্থায়ী কমিটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে অস্থায়ী সভাপতির বদলে স্থায়ী সভাপতি করতে পারে কংগ্রেস, তাই অধীর চৌধুরীর বদলে অন্য কাউকে স্থায়ী সভাপতি হিসাবে বেছে নিতে পারে কংগ্রেস।
আরও পড়ুন: অবশেষে দক্ষিণবঙ্গে এল বর্ষা! কবে, কোথায় বৃষ্টি, জানিয়ে দিল হাওয়া অফিস
দেশ জুড়ে কংগ্রেসের আসন সংখ্যা বেড়েছে লোকসভায়। একাধিক রাজ্যে রীতিমতো ভাল ফল করেছে। কিন্তু ২০২৪-এর লোকসভা নির্বাচনে ভাল ফল করতে পারেনি কংগ্রেস। রাজ্যে ১২টি আসনে প্রার্থী দিয়ে মাত্র ১টি আসনে জিতেছে কংগ্রেস, হেরেছেন অধীর চৌধুরী নিজেও। এর মধ্যেই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতির পদ নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে রাজ্যের নেতা এবং সমর্থকদের অনেকেই চাইছেন অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি পদে থাকুন। তবে অস্থায়ী কমিটি কবে স্থায়ী হবে সেই  নিয়ে জল্পনা রয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অধীর চৌধুরী না থাকলে কে রাজ্য কংগ্রেসের মুখ হবেন সেটা নিয়েও জল্পনা শুরু হয়েছে। তবে শেষ সিদ্ধান্ত নেবে কংগ্রেসের হাইকমান্ড।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Pradeh Congress: প্রদেশ কংগ্রেস সভাপতি পদে নতুন মুখ? অধীরের মন্তব্যে তুমুুল জল্পনা
Next Article
advertisement
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? ভোটার তালিকা নিয়ে বড় আপডেট
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? বড় আপডেট
  • আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ?

  • ভোটার তালিকা নিয়ে বড় আপডেট

  • ১৫ লাখ আন্ডার অ্যাডজুডিকেশন-এ থাকা অভিযোগের নিষ্পত্তি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement