ডেঙ্গিকে অবিলম্বে মহামারী ঘোষণা করা হোক, হাইকোর্টে মামলা অধীরের
Last Updated:
ডেঙ্গিকে অবিলম্বে মহামারী ঘোষণা করা হোক, হাইকোর্টে মামলা অধীরের
#কলকাতা: হাইকোর্টে ডেঙ্গি লড়াইয়ে নামলেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সোমবার ডেঙ্গি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করলেন অধীররঞ্জন চৌধুরী ।
ডেঙ্গিকে মহামারি ঘোষণার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি। পাশাপাশি ডেঙ্গিতে নিহত ও আক্রান্তদের ক্ষতিপূরণের আবেদনও রয়েছে তাঁর মামলায়।
ডেঙ্গি নিয়ন্ত্রণে বিশেষ কমিটি গঠনেরও আবেদন জানিয়েছেন অধীররঞ্জন চৌধুরী। শুক্রবার মামলার শুনানি। এর আগে ২০১৪ সালে অজানা জ্বর নিয়েও জনস্বার্থ মামলা করেছিলেন অধীররঞ্জন চৌধুরী।
advertisement
Location :
First Published :
Nov 06, 2017 6:39 PM IST











