advertisement

Accident: একের পর এক দুর্ঘটনা কলকাতায়, এবার ভয়াবহ দুর্ঘটনার কবলে ডেপুটি মেয়র অতীন ঘোষ!

Last Updated:

Accident: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিনি। কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে আসার সময় তালতলায় পথ দুর্ঘটনায় পড়েন অতীন ঘোষ।

অতীন ঘোষের গাড়িতে দুর্ঘটনা
অতীন ঘোষের গাড়িতে দুর্ঘটনা
কলকাতা: সপ্তাহের শুরুর দিনই কলকাতায় একের পর এক দুর্ঘটনা। সোমবার কলকাতার দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই মহিলার। আর সেই দুই ঘটনার কিছুক্ষণের মধ্যেই পথ দুর্ঘটনার কবলে পড়লেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিনি। কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে আসার সময় তালতলায় পথ দুর্ঘটনায় পড়েন অতীন ঘোষ। এসএন ব্যানার্জী রোডে সরকারি বাস অতীন ঘোষের গাড়ির বাঁদিকে ধাক্কা মারে বলে অভিযোগ। তবে, বিধায়ক তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ এখনও সুস্থ আছেন বলে খবর।
অতীন ঘোষ জানান, তালতলায় যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, সেখানে বাস স্টপ আছে। তাঁর গাড়ি ডান দিক ঘেঁষেই যাচ্ছিল। বাসটির যাওয়ার জন্য পর্যাপ্ত জায়গাও ছিল। তার পরও এই ঘটনা। তবে পুরসভায় যাওয়ার তাড়া থাকায় তিনি কোনও অভিযোগ দায়ের করেননি। জানান, পুলিশ যদি কোনও সুয়োমোটো মামলা করে, করতে পারে বলে জানান তিনি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Accident: একের পর এক দুর্ঘটনা কলকাতায়, এবার ভয়াবহ দুর্ঘটনার কবলে ডেপুটি মেয়র অতীন ঘোষ!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement