advertisement

Abhishek Banerjee: ফের বিদেশ যেতে চান অভিষেক, কেন? আদালতে হলফনামায় জানালেন তৃণমূল সাংসদ

Last Updated:

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তদন্তের মুখোমুখি হতে হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
২০১৬ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আঘাত লেগেছিল অভিষেকের বাঁ চোখে৷ তার পর থেকেই চোখের সমস্যায় ভুগছিলেন তিনি৷ শেষ পর্যন্ত স্থায়ী সমাধানের জন্য আমেরিকার হাসপাতালে চোখের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন অভিষেক৷
advertisement
নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তদন্তের মুখোমুখি হতে হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে জমা করা হলফনামায় অভিষেক জানিয়েছেন, চিকিৎসার জন্য ২৬ জুলাই থেকে ২০ অগাস্ট বিদেশে থাকতে হবে তাঁকে৷ হলফনামায় অভিষেক জানিয়েছেন, আগামী ৮ অগস্ট বিকেল সাড়ে ৪টায় আমেরিকার চিকিৎসক ডেভিড এল গুইটনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। বিদেশে যাওয়ার বিষয়টি গত ১৫ জুলাই ই মেল করে ইডি-কে তিনি জানিয়েছেন বলেও আদালতে দাবি করেছেন অভিষেক৷
advertisement
এ দিন সুপ্রিম কোর্টেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল তৃণমূল সাংসদের বিদেশ যাত্রার বিষয়টি তোলেন৷ এ বিষয়ে ইডি-র মতামত জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট৷ জবাব দেওয়ার জন্য কয়েকদিন সময় চেয়েছেন ইডি-র আইনজীবী৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: ফের বিদেশ যেতে চান অভিষেক, কেন? আদালতে হলফনামায় জানালেন তৃণমূল সাংসদ
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা ! উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজ ভারী বৃষ্টি, চলবে আরও কতদিন?
রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা ! উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজ ভারী বৃষ্টি, চলবে আরও কতদিন?
  • রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা !

  • উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজ ভারী বৃষ্টি

  • বৃষ্টি কমলে আবার বাড়বে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement