advertisement

Abhishek Banerjee: মেয়ের হাত ধরে... বিদেশ থেকে কলকাতা ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Abhishek Banerjee: গত ২৬ জুলাই চিকিৎসা করাতে বিদেশ যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে দুবাই রওনা দিয়েছিলেন তিনি। এরপরে নিউইয়র্কের টাইমস স্কোয়ারে দাঁড়িয়ে অভিষেকের সেলফি তোলার ছবি দেখা যায়।

কলকাতা ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা: গত ২৬ জুলাই চিকিৎসা করাতে বিদেশ যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে দুবাই রওনা দিয়েছিলেন তিনি। এরপরে নিউইয়র্কের টাইমস স্কোয়ারে দাঁড়িয়ে অভিষেকের সেলফি তোলার ছবি দেখা যায়। চিকিৎসকের সঙ্গে কথোপকথনের ছবিও শেয়ার করেন অভিষেক।
অবশেষে সফর শেষে চিকিৎসা করিয়ে আজই বিদেশ থেকে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। মেয়ে আজানিয়ার হাত ধরে কলকাতা বিমানবন্দর থেকে বেরোতে দেখা গেল তাঁকে।
advertisement
কিছুদিন আগেই রীতিমতো ভাইরাল হয়েছিল অভিষেকের চোখে রোদ চশমা, পিঠে কালো লেদার ব্যাকপ্যাক নেওয়া একটি ছবি। নিউইয়র্কের টাইমস স্কোয়ারে দাঁড়িয়ে সেলফি তুলেছিলেন অভিষেক। শুধু তাই নয়, বিদেশে বসেই একযোগে ইডি ও বিজেপিকে আক্রমণ করতেও শোনা যায় তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।
advertisement
সন্ধে সাড়ে সাতটা নাগাদ দমদম বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায় অভিষেককে। বিমানবন্দরে সাংবাদিকদের কোনও প্রশ্নের অবশ্য উত্তর দেননি তিনি। মেয়ে সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। সূত্রের খবর, “শারীরিকভাবে ঠিক আছেন অভিষেক”।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: মেয়ের হাত ধরে... বিদেশ থেকে কলকাতা ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement