advertisement

Abhishek Banerjee: 'আদালত ৭ দিন, ২৪ ঘণ্টা খোলা!' স্বস্তি পেলেন না অভিষেক, আবেদন শুনে কী বললেন বিচারপতি?

Last Updated:

বৃহস্পতিবারই এই মামলায় যুক্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷

কলকাতা: হাইকোর্টে আবেদন করলেও এখনই কুন্তল ঘোষ সংক্রান্ত মামলায় অব্যাহতি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এই মামলা থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন তৃণমূল সাংসদ৷ যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এ দিন সেই আবেদন খারিজ করে দিয়েছেন৷
তৃণমূল শীর্ষ নেতার আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতির পরামর্শ, আদালত ৭ দিন, ২৪ ঘণ্টাই খোলা আছে৷ ফলে হঠাৎ করে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি কোনও কঠোর পদক্ষেপ করে, সেক্ষেত্রে চাইলেই আদালতের শরণাপন্ন হওয়ার সুযোগ রয়েছে৷
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এসেছে৷ যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায় রায় বহাল রেখেই বিচারপতি অমৃতা সিনহাও জানিয়েছিলেন, সিবিআই অথবা ইডি চাইলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুন্তল ঘোষের মুুখোমুখি বসিয়ে জেরা করতে পারে৷
advertisement
এর পরে বৃহস্পতিবারই এই মামলায় যুক্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ এ দিন আদালতে অভিষেকের আইনজীবী জানান, সোমবার মামলার শুনানির আগে যাতে অভিষেকের বিরুদ্ধে সিবিআই অথবা ইডি কোনও কঠোর পদক্ষেপ না করে তা নিশ্চিত করতে অন্তত কোনও নির্দেশ দেওয়া হোক৷
advertisement
অভিষেকের আইনজীবীর এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সিনহা বলেন, এই মামলায় এখনও কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে না৷ আগামী সোমবার ফের মামলার শুনানি হবে৷ কিছু হলে আদালত ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকে৷ অভিষেকের আইনজীবীর পক্ষ থেক অবশ্য এ দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়েও আপত্তি জানানো হয়৷ অভিষেকের আইনজীবী অভিযোগ করেন, অভিষেক বন্দোপাধ্যায়কে নিয়ে আগেও বিরূপ মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: 'আদালত ৭ দিন, ২৪ ঘণ্টা খোলা!' স্বস্তি পেলেন না অভিষেক, আবেদন শুনে কী বললেন বিচারপতি?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement