advertisement

কে ফোনে কথা বলছে? মারের ভয়ে মোবাইল গিললেন প্রেসিডেন্সির বন্দি

Last Updated:

প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি রামচন্দ্র ভুক্কর মেটিয়াবুরুজের কাছে নাদিয়াল থানা এলাকার বাসিন্দা। বছর খানেক আগে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হন।

#কলকাতা: প্রেসিডেন্সি জেলে বন্দির হাতে মোবাইল ফোন। ধরা পড়ার ভয়ে ফোনটি গিলেই ফেললেন। তারপর পেটে ব‍্যথা। শেষমেশ নিয়ে যেতে হয় হাসপাতালে।
প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি রামচন্দ্র ভুক্কর মেটিয়াবুরুজের কাছে নাদিয়াল থানা এলাকার বাসিন্দা। বছর খানেক আগে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হন। সোমবার, জেল কর্মীরা খবর পান, তিনি জেলের মধ‍্যে মোবাইল ফোনে কথা বলছেন। জেল কর্মীরা পাকড়াও করতে গেল ফোনটি লুকনোর চেষ্টা করেন ওই বন্দি। কিন্তু, লুকোবেন কোথায়? অগত‍্যা তিন ইঞ্চি লম্বা চাইনিজ ফোনটি তিনি গিলেই ফেলেন।
advertisement
তারপর দাবি করেন, তাঁর কাছে কোনও ফোন নেই। এর কিছুক্ষণ পরেই অবশ্য পেটে ব‍্যথা শুরু হয়। তখন তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমের জরুরি বিভাগে। সেখানে এক্স রে করলে ধরা পড়ে, বন্দির পেটে মোবাইল ফোন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কে ফোনে কথা বলছে? মারের ভয়ে মোবাইল গিললেন প্রেসিডেন্সির বন্দি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement