advertisement

রাজ্যে এবার ভোট দেবেন ৬.৭ কোটি লোক। দেশে মোট ভোটার সংখ্যা ৯০ কোটি।

Last Updated:
#কলকাতা: আজ ঘোষণা হল ৭ দফায় লোকসভা ভোটের দিন। রাজ্যে ৭ দফায় হবে ভোট। এবারের মোট ভোটারের সংখ্যা ৯০ কোটি। যাদের মধ্যে দেড় কোটি নতুন ভোটার যোগ হয়েছেন এই বছর। তার মধ্যে রাজ্যের ভোটার সংখ্যা ৬৯৭৬০৮৬৮। এই গণনা হয়েছিল জানুয়ারী ২০১৯ -এ।
রাজ্যে প্রথম দফার ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার। ভোটগ্রহণ হবে ১১ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট হবে জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জ। ভোটগ্রহণ হবে ১৮ এপ্রিল। তৃতীয় দফা ভোট বালুরঘাট, মালদহ উত্তর ও দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল। চতুর্থ দফা ভোট বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম। ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল। পঞ্চম দফা ভোট হবে বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ। ভোটগ্রহণ হবে ৬ মে। ষষ্ঠ দফা ভোট হবে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণপুর ও মেদিনীপুর। ভোটগ্রহণ হবে ১২ মে। সপ্তম দফা ভোট হবে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ। ভোটগ্রহণ হবে ১৯ মে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যে এবার ভোট দেবেন ৬.৭ কোটি লোক। দেশে মোট ভোটার সংখ্যা ৯০ কোটি।
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement