advertisement

একদিনে রাজ্যে আক্রান্ত ৪৭৫, মৃত ১৫! তবে সুস্থতার হার এখন ৬৫ শতাংশের উপরে

Last Updated:

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৮৮ জন ৷ রাজ্যে আক্রান্তদের মধ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৬৫.১২ শতাংশ ৷

#কলকাতা: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হল ৷ একদিনে আক্রান্ত হয়েছেন ৪৭৫ জন ৷ বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৬০৬ ৷
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫,১৭৩ ৷ তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০,১৯০ জন ৷ এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন ৪,৮৫২ জন ৷ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৮৮ জন ৷ রাজ্যে আক্রান্তদের মধ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৬৫.১২ শতাংশ ৷
advertisement
কলকাতায় এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫,১৩৩ ৷ গত চব্বিশ ঘণ্টাতেও কলকাতায় নতুন করে ১৬৩ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে ৷ মৃত্যু হয়েছে আরও ৬ জনের ৷ এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগণায় ২, দক্ষিণ ২৪ পরগণায় ২, পশ্চিম মেদিনীপুরে ১, দার্জিলিংয়ে ২, উত্তর দিনাজপুরে ১ এবং হাওড়ার ১ বাসিন্দার মৃত্যু হয়েছে ৷ এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩৫১ জনের ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
একদিনে রাজ্যে আক্রান্ত ৪৭৫, মৃত ১৫! তবে সুস্থতার হার এখন ৬৫ শতাংশের উপরে
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement