advertisement

RG Kar Case - doctors transfer: রাজ্যে বহু চিকিৎসককে বদলির নির্দেশ! আরজি কর কাণ্ডের আবহে বদলি ঘিরে প্রশ্ন ডাক্তারদের একাংশের

Last Updated:

Doctors transfer: আরজি কর কাণ্ডের আবহেই এবার চিকিৎসকদের বদলির নির্দেশ স্বাস্থ্য দফতরের। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলি থেকে মোট ৪৩ জন চিকিৎসকের বদলির নির্দেশিকা জারি করা হয়েছে।

৪৩ জন চিকিৎসককে বদলি।
৪৩ জন চিকিৎসককে বদলি।
কলকাতা: আরজি কর কাণ্ডের আবহেই এবার চিকিৎসকদের বদলির নির্দেশ স্বাস্থ্য দফতরের। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলি থেকে মোট ৪৩ জন চিকিৎসকের বদলির নির্দেশিকা জারি করা হয়েছে।
আরজি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনের অভিযোগে উত্তাল গোটা দেশ। টানা আন্দোলন করছেন রাজ্যের চিকিৎসকরাও। এই আবহেই একসঙ্গে ৪৩ জন চিকিসকের বদলি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন চিকিৎসকদেক একাংশ। চিকিৎসক স্বাতী ভট্টাচার্য, প্রণীতা তরফদার, অনিরুদ্ধ সেনগুপ্তের মতো বেশ কিছু চিকিৎসক আন্দোলনকারী চিকিৎসকদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করায় তাদের ক্ষেত্রে প্রতিহিংসার বশবর্তী হয়েই বদলি করা হয়েছে বলে একাংশের অভিযোগ।
advertisement
advertisement
বদলি হওয়া চিকিৎসকদের মধ্যে, কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজের ১১ জন চিকিৎসককে উত্তরবঙ্গ-সহ অন্যত্র বদলি করা হয়েছে। মোট ৪৩ জন চিকিৎসককে বদলির নির্দেশিকা রাজ্যের বিভিন্ন জায়গায়। চিকিৎসকদের বদলি নিয়ে বিস্ফোরক ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাকশান কমিটির পশ্চিমবঙ্গ শাখার চেয়ারম্যান চিকিৎসক সৌরভ দত্ত।
advertisement
চিকিৎসক সৌরভ দত্ত বলেন, “এটা হতে পারে রুটিন বদলি, আবার হতে পারে এটা সত্যিই প্রতিহিংসার কারণে। বিগত কয়েক বছর ধরে কিছু মানুষের স্বার্থসিদ্ধির জন্য এই ঘটনা ঘটেছে, তাই প্রশ্ন উঠছে। বারবার যখন ডাক্তারদের মনে সন্দেহের অবকাশ হচ্ছে সেটা স্বাস্থ্য প্রশাসনের সর্বোচ্চ স্তরে বিশ্লেষণ করা উচিত”।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Case - doctors transfer: রাজ্যে বহু চিকিৎসককে বদলির নির্দেশ! আরজি কর কাণ্ডের আবহে বদলি ঘিরে প্রশ্ন ডাক্তারদের একাংশের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement