advertisement

সুপ্রিম রায়ে কাটল জট, ১২ সপ্তাহের মধ্যে শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের নির্দেশ শীর্ষ আদালতের

Last Updated:
#কলকাতা: অবশেষে ১৩ বছরের পিটিটিআই সমস্যার সমাধান। সুপ্রিম কোর্টে কাটল প্রাইমারি টিচার্স জট । ২০০৪-০৫- এর পিটিটিআই শংসাপত্রকে আজ বৈধতা দিয়েছে শীর্ষ আদালত । মামলাকারীদের ১২ সপ্তাহে নিয়োগ নির্দেশ দিয়েছে বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি সঞ্জয় কলের ডিভিশন বেঞ্চ ।
৩১ ডিসেম্বর, ২০১০-এর মধ্যে হাইকোর্টে যারা আবেদন করেছিলেন তাঁদের নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । তবে, ২০০৯ সালের নিয়োগের পর যারা প্রাইমারি শিক্ষক পদে কর্মরত তাঁদের কারোর চাকরি নিয়ে কোনও সমস্যা হবে না।
পাশাপাশি তৃণাঙ্ক চক্রবর্তী, আমিনা খাতুন সহ ও অন্য মামলাকারীদের নতুন শূন্যপদে নিয়োগ করতে হবে, রায় দিয়েছে শীর্ষ আদালত ।
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০০৪-২০০৫ পিটিটিআই পাশ করা প্রার্থীদের ২০০৬-এ প্রশিক্ষণের জন্য ডাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কিন্তু ২০০৯ সালে নিয়োগের সময় ২০০৪-০৫- এর পিটিটিআই শংসাপত্রকে মান্যতা দেয়নি জেলা কাউন্সিলগুলি । এরপরই মামলা দায়ের হয় আদালতে ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সুপ্রিম রায়ে কাটল জট, ১২ সপ্তাহের মধ্যে শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের নির্দেশ শীর্ষ আদালতের
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement