advertisement

বরাহনগরে অটো থেকে পড়ে শিশু মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা

Last Updated:

বেপরোয়া অটোর বলি শিশু ৷ মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হয় দেড় বছরের রাজদীপ সর্দারের ৷

 #কলকাতা: বেপরোয়া অটোর বলি শিশু ৷ মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হয় দেড় বছরের রাজদীপ সর্দারের ৷ এই ঘটনায় দুই লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করল রাজ্য পরিবহন দফতর ৷ বরাহনগর ১৭ নং ওয়ার্ড-এর কাউন্সিলর অঞ্জন পাল বুধবার এই কথা জানিয়েছেন ৷
বরাহনগরে বেপরোয়া অটোর বলি শিশু। এই ঘটনায় মৃত্যু হয় দেড় বছরের রাজদীপ সর্দার। গ্রেফতার অটো চালক। স্থানীয়দের অভিযোগ, ঘি‍ঞ্জি রাস্তায় একাধিকবার বলার পরেও অটোর গতিতে কোনও রাশ নেই। অটো চালককে গ্রেফতার করেছে পুলিশ ৷ মঙ্গলবার বরাহনগরের এ কে মুখার্জি রোডে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ৷
মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ বাজার করে টবিনরোড-নোয়াপাড়া রুটের অটোতে উঠেছিলেন রিঙ্কি সর্দার। সঙ্গে ছিল তাঁর দেড় বছরের শিশু রাজদীপ। মিনিট খানেক পর একে মুখার্জি রোডের মুখে বাঁক নিতে গিয়ে একটি স্ল্যাবের মধ্যে উঠে যায় অটোর চাকা। মায়ের সামনে দাঁড়ানো রাজদীপ ছিটকে রাস্তায় পড়ে। অভিযোগ, শিশুটিকে ফেলেই পালিয়ে যান অটো চালক।
advertisement
advertisement
আরও পড়ুন 
অন্য একটি অটোতে বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজদীপকে। সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই রাস্তায় বেপরোয়া অটো। ঘিঞ্জি এই রাস্তাতেই চলে বাস। তারপরেও কোনও রাশ নেই অটোর গতিতে।
advertisement
আরও পড়ুন 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বরাহনগরে অটো থেকে পড়ে শিশু মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement