advertisement

বাসে উঠলেই ১০ টাকা, একতরফা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত ১৩টি রুটের বাস মালিকদের

Last Updated:

বাস মালিকদের বক্তব্য, ডিজেলের অস্বাভাবিক মূলবৃদ্ধির ফলে পুরনো ভাড়ায় বাস চালানো কঠিন হয়ে যাচ্ছে৷

#কলকাতা: আনলক ওয়ানে বেসরকারি বাস পরিষেবা শুরুর আগে থেকেই ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছে বাস মালিক সংগঠনগুলি৷ বাস চলবে কি না, চললে কি দিতে হবে নতুন ভাড়া?‌ নাকি পুরনো ভাড়াতেই চলবে বাস। এই নিয়ে আলোচনার শেষ নেই। এ হেন পরিস্থিতিতে একতরফা ভাবেই বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন ১৩টি রুটের বাস মালিকরা৷ তাঁদের দাবি, বাসে উঠলেই দিতে হবে ১০ টাকা৷
বাস মালিকদের বক্তব্য, ডিজেলের অস্বাভাবিক মূলবৃদ্ধির ফলে পুরনো ভাড়ায় বাস চালানো কঠিন হয়ে যাচ্ছে৷ তাই ১৩টি রুটের বাস মালিকরা একতরফা ভাবে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিলেন৷ তাঁরা জানাচ্ছেন, বাসে উঠলেই দিতে হবে ১০ টাকা৷ এরপর প্রতি স্টেজে ভাড়া দিতে হবে ৫ টাকা করে৷
কোন কোন রুটের বাস মালিকরা এই সিদ্ধান্ত নিয়েছেন? রুটগুলি হল, 223, 221,219,219/1,KB-21, 93,30D,DN-8,30-B,30-B/1,45A,45B৷ এই রুটগুলির বাস মালিকদের বক্তব্য, ভাড়া না বাড়ালে বাস চালানো অসম্ভব৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাসে উঠলেই ১০ টাকা, একতরফা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত ১৩টি রুটের বাস মালিকদের
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement