advertisement

বিজেপির মামলায় বিপাকে কেজরিওয়াল সরকার

Last Updated:

আইএএস বনাম কেজরিওয়াল সরকার লড়াইয়ে থমকে গিয়েছে দিল্লির প্রাশাসনিক কার্যক্রম ৷ গত কয়েক মাস ধরেই প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করছেন না আইএএস আধিকারিকরা ৷

#নয়াদিল্লি: আইএএস বনাম কেজরিওয়াল সরকার লড়াইয়ে থমকে গিয়েছে দিল্লির প্রাশাসনিক কার্যক্রম ৷ গত কয়েক মাস ধরেই প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করছেন না আইএএস আধিকারিকরা ৷ এমনটাই দাবি নিয়ে লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালের বাড়ির সামনে ধর্নায় সামিল হয়েছিলেন আপ কর্মী সমর্থকেরা ৷ আপ কর্মী সমর্থকদের ধরনা নিয়েই বিপাকে আপ ৷ কেজরিওয়ালের ধরনার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করে বিজেপি ৷ সে মামলা নিয়ে দিল্লি হাইকোর্টের ভর্ৎসনার মুখে কেজরিওয়াল সরকার ৷
কেজরিওয়ালের ধরনা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন বিজেপি বিধায়ক বিজেন্দ্র গুপ্তা ৷ তাঁর দাবি, ‘এটাকে ধরনা বলা যায় না ৷ কারও বাড়িতে ঢুকে এভাবে ধরনা করা যায় না ৷’ বিজেপি বিধায়কের দায়ের করা মামলার ভিত্তিতে মামলার পর্যবেক্ষণে দিল্লি হাইকোর্ট কেজরিওয়াল সরকারকেই উল্টে প্রশ্ন ছুঁড়ে দেয় ৷ সোমবার মামলার পর্যবেক্ষণে দিল্লি হাইকোর্ট কেজরিওয়াল সরকারের ধরনা নিয়েই প্রশ্ন তোলেন ৷ বিচারপতি বলেন, ‘আইএএসদের ধরনার অধিকার কে দিয়েছে?’
advertisement
জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কেজরিওয়াল সরকার যাতে তাদের অনশন দ্রুত তুলে নেন ৷ দিল্লি হাইকোর্টের কাছে সেই আর্জিই জানিয়েছেন বিজেন্দ্র গুপ্তা ৷ আগামী শুক্রবার পরবর্তী মামলার শুনানি ধার্য করা হয়েছে ৷ সেই মামলার শুনানিতেই আইএএস অ্যাসোসিয়েশনকে থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷
advertisement
অন্যদিকে, দিল্লির পরিস্থিতি নিয়ে সোমবার দুপুরে আপ নেতারা বৈঠক করবেন বলে জানা গিয়েছে ৷
advertisement
প্রসঙ্গত, রবিবার প্রধানমন্ত্রীর বাসভবনে অভিযান করেন আপ সমর্থকেরা ৷ তাতে যোগ দিয়েছিল সিপিএমও ৷ দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগ, দিল্লির আইএএস আধিকারিকরা বেশ কয়েক মাস ধরেই প্রশাসনিক বৈঠক করছেন না ৷ তাঁরা অঘোষিত ‘কর্মবিরতি’ করছেন বলে অভিযোগ করেন কেজরিওয়াল ৷ যদিও মুখ্যমন্ত্রী এই অভিযোগগুলিকে ‘মিথ্যে’ বলে দাবি করেন আইএএস আধিকারিকরা ৷ যা নিয়ে গতকাল সারাদিনই দ্বন্দ্বে কাটে ৷ যদিও এই ঘটনায় যাদের নাম জড়াচ্ছে, তাঁরা অর্থাৎ লেফটেন্যান্ট গর্ভনর অনিল বৈজল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখে কুলুপ এঁটেছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিজেপির মামলায় বিপাকে কেজরিওয়াল সরকার
Next Article
advertisement
হাতে মাত্র ৪৮ ঘণ্টা...! ১৮ মার্চের মধ্যেই, জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের
১৮ মার্চের মধ্যেই...! জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের
  • জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ

  • পর্যবেক্ষকদের বড় নির্দেশ কমিশনের!

  • ১৮ মার্চের মধ্যেই পর্যবেক্ষকদের রিপোর্টের নির্দেশ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement