advertisement

Indian Railways Recruitment 2023: রেলে চাকরির সুবর্ণ সুযোগ! হাতে আর বেশি সময় নেই, জানুন

Last Updated:

Indian Railways Recruitment 2023: বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৫ জুন, ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

রেলে চাকরির সুযোগ
রেলে চাকরির সুযোগ
নয়াদিল্লি: সম্প্রতি ভারতীয় রেলওয়ের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে নার্সিং সুপারিটেন্ডেন্ট পদে নিয়োগের জন্য যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৫ জুন, ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ২৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি চাকরির মহাসুযোগ, এই বিভাগে অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি
আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:ভারতীয় রেলওয়ে
পদের নাম: নার্সিং সুপারিটেন্ডেন্ট
শূন্যপদের সংখ্যা:২৭
কাজের স্থান: বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি:বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদন পদ্ধতি:অনলাইন
আবেদনের তারিখ: ০৫.০৬.২০২৩
advertisement
ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের স্কুল অফ নার্সিং অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বিএসসি (নার্সিং) স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারি বিষয়ে তিন বছরের কোর্সে উত্তীর্ণ হওয়ার নার্স এবং মিউওয়াইফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা আবশ্যক।
ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা নিম্নোক্ত:
ইউআর প্রার্থীদের ক্ষেত্রে: ৪২ বছর
advertisement
এসসি/এসটি প্রার্থীদের ক্ষেত্রে: ৪৭ বছর
ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে: ৪৫ বছর
ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
নিযুক্ত প্রার্থীরা পে-ম্যাট্রিক্স লেভেল ৭ অনুযায়ী মাসিক বেতন পাবেন।
ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Indian Railways Recruitment 2023: রেলে চাকরির সুবর্ণ সুযোগ! হাতে আর বেশি সময় নেই, জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement