advertisement

CISF Constable Recruitment 2022 : সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে ৭৮৭ পদে নিয়োগ, আবেদন করুন এখনই!

Last Updated:

CISF Constable Recruitment 2022 : প্রার্থীদের আগামী ২০ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

সম্প্রতি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২০ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ৭৮৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স
পদের নাম:কনস্টেবল
শূন্যপদের সংখ্যা:৭৮৭
কাজের স্থান:ভারত
নির্বাচন পদ্ধতি:বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদন পদ্ধতি:অনলাইন
আবেদনের শেষ তারিখ:২০.১২.২০২২
advertisement
আবেদনের যোগ্যতা:
আগ্রহী প্রার্থীদের সরকার স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা:
১ অগাস্ট, ২০২২ তারিখ অনুযায়ী বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে৷
advertisement
নির্বাচন প্রক্রিয়া:
পিএসটি/পিইট/ডকুমেন্টেশন/ট্রেড টেস্ট, লিখিত পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। এই বিষয়ে বিস্তারিত যথাসময়ে অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করা হবে।
আবেদন ফি:
প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। মহিলা প্রার্থী এবং তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি) এবং প্রাক্তন সেনাকর্মীদের আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
CISF Constable Recruitment 2022 : সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে ৭৮৭ পদে নিয়োগ, আবেদন করুন এখনই!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement