advertisement

Jalpaiguri News: পথচলা শুরু বীজ ব্যাঙ্কের! বাড়িতে খাওয়া ফলের আঁটি বা দানা ফেলে দেবেন না

Last Updated:

এলাকার বাসিন্দারা নিজেদের বাড়িতে ফল খাওয়ার পর তা যত্রতত্র না ফেলে ক্লাব প্রাঙ্গনে রাখা পাত্রে জমা দিয়ে যাবেন।

+
title=

জলপাইগুড়ি: বিশ্ব পরিবেশ দিবসের দিন যাত্রা শুরু হল বৃক্ষ বীজ ব্যাঙ্কের। ঘোষিত হল দুর্গা পুজোর থিম।সোমবার সমগ্র বিশ্বের সঙ্গে জলপাইগুড়িতেও বিভিন্নভাবে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এই বিশেষ দিনটিকে এবার অভিনব কৌশলে পালন করল পূর্বাচল সংঘ ক্লাব ও পাঠাগার। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে সোমবার থেকে ক্লাবে খোলা হল বীজ ব্যাঙ্ক।
এলাকার বাসিন্দারা নিজেদের বাড়িতে ফল খাওয়ার পর তা যত্রতত্র না ফেলে ক্লাব প্রাঙ্গনে রাখা পাত্রে জমা দিয়ে যাবেন। এমনই বার্তা তুলে ধরে বীজ ব্যাঙ্কের সূচনা করল পূর্বাচল সংঘ ক্লাব ও পাঠাগার। ইতিমধ্যেই আমের আঁটি, জামের বীজ, কাঁঠালের বিচি এমন অনেক ধরণের ফলের বীজ ক্লাবের নির্দিষ্ট পাত্রে জমা করতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। এই প্রসঙ্গে ক্লাবের সভাপতি মনোজ সরকার বলেন, যেভাবে পরিবেশ ধ্বংস হচ্ছে তাতে আগামীতে খুবই কঠিন সময় আসতে চলেছে। এই অবস্থায় আমাদের সকলকে একত্রিত হয়ে এগিয়ে আসতে হবে, না হলে ভয়ঙ্কর বিপদ অনিবার্য।
advertisement
advertisement
আগামী দুর্গাপুজোয় সবুজ বাঁচানোর বার্তা তুলে ধরতে পূর্বাচল সংঘ ক্লাব ও পাঠাগার ‘এক টুকরো সবুজ’ থিমের কথা ঘোষণা করেছে। এদিকে তাদের বীজ ব্যাঙ্কের উদ্যোগ ইতিমধ্যেই মন কেড়েছে সকলের, প্রত্যেকেই এমন উদ্যোগের প্রশংসা করছেন।
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: পথচলা শুরু বীজ ব্যাঙ্কের! বাড়িতে খাওয়া ফলের আঁটি বা দানা ফেলে দেবেন না
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement