advertisement

Jalpaiguri News: হাতুড়ের কাছে চিকিৎসা করাতে গিয়েই সর্বনাশ! রোগী মৃত্যুতে রাতভর উত্তেজনা

Last Updated:

হাতুড়ের কাছে চিকিৎসা করাতে গিয়েই সর্বনাশ! রোগী মৃত্যুতে উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকায়।

জলপাইগুড়ি : হাতুড়ের কাছে চিকিৎসা করাতে গিয়েই সর্বনাশ! রোগী মৃত্যুতে রাতভর উত্তেজনা জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের শালবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম দোমাসু রায় ( ৬৫)।
শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি চিকিৎসা করাতে যান বলে খবর। এরপর তাকে ইনজেকশন ও স্যালাইন দেওয়া হলে সমস্যা আরো বেড়ে যায় বলেই স্থানীয়দের দাবি। তারপর তড়িঘড়ি তাকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন ঃ ধূপগুড়ি উপনির্বাচনে শহিদ সিআরপিএফ জওয়ানের স্ত্রীকে প্রার্থী করে চমক দিল বিজেপি
অভিযোগ, ওই চিকিৎসক দীর্ঘ ১৫ বছর ধরে এলাকায় চিকিৎসা কেন্দ্র খুলে বসেছিলেন তিনি। তিনতলা বাড়িতেই রয়েছে ওষুধের দোকান। সেখান থেকে রোগীদের চিকিৎসা করছেন। যদিও ডাক্তারির কোনো বৈধ কাগজ নেই বলেই পুলিশ ও স্থানীয়দের দাবি।
advertisement
advertisement
ঘটনায় তুমুল বিক্ষোভ ও রাতভর উত্তেজনা চলে এলাকায়। এদিকে অভিযুক্ত ভুয়ো চিকিৎসক নন্দ গোপাল রায়কে রাতেই আটক করে থানায় নিয়ে আসে বানারহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ভুয়ো চিকিৎসকের নাম নন্দগোপাল রায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: হাতুড়ের কাছে চিকিৎসা করাতে গিয়েই সর্বনাশ! রোগী মৃত্যুতে রাতভর উত্তেজনা
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement