advertisement

অপরাধ মোকাবিলায় এবার উত্তর-প্রদেশ পুলিশের সাহায্য করবে ইসরো

Last Updated:

অপরাধ মোকাবিলা করতে চুক্তি সাক্ষর করল উত্তর-প্রদেশ পুলিশ ও ইসরো ।

#লখনৌ:   এবার অপরাধ বিশ্লেষণে উত্তর-প্রদেশ পুলিশের সহায়তা করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো । শুক্রবার এই মর্মেই উত্তর-প্রদেশ পুলিশ ও ইসরো একটি চুক্তি সাক্ষর করেছে ।
রাজ্য পুলিশ প্রধান ওপি সিংহ ও ইসরোর উন্নত তথ্য প্রক্রিয়াকরণ গবেষণা বিভাগের পরিচালক রঘু ভেঙ্কটরমন এই চুক্তিতে সাক্ষর করেন ।চুক্তিটির মেয়াদ ৩ বছর । এই চুক্তির মাধ্যমে উত্তর-প্রদেশ পুলিশ, উত্তর-প্রদেশ ১০০ হেল্পলাইন ও কেন্দ্রের ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্কের তথ্য পাবে ইসরো । এরপর বিশ্লেষণামূলক সফটওয়ারের সাহায্যে অপরাধ সংক্রান্ত যাবতীয় রিপোর্ট আরও নিঁখুত ভাবে প্রস্তুত করতে পারবে রাজ্য পুলিশ ।
advertisement
advertisement
এই সফটওয়্যারটি অপরাধীদের বিশ্লেষণ করবে এবং অপরাধ ও অপরাধীদের প্রোফাইলের পাশাপাশি অভিযোগকারীদের প্রোফাইলও  তৈরি করবে । এর ফলে আরও উন্নত হবে পুলিশি ব্যবস্থা, এমনটাই জানিয়েছে উত্তর প্রদেশ পুলিশ ।
উত্তর-প্রদেশ পুলিশের ডিজিপি জানিয়েছেন, প্রযুক্তি উন্নতির সাথে বদলে যাচ্ছে অপরাধের ধারাও । তাই অপরাধ মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার জরুরী ।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
অপরাধ মোকাবিলায় এবার উত্তর-প্রদেশ পুলিশের সাহায্য করবে ইসরো
Next Article
advertisement
Dushyant Nariala: তিরিশ বছরের অভিজ্ঞতা, ভোটের সময় গুরুদায়িত্ব দিল কমিশন! রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা কে?
তিরিশ বছরের অভিজ্ঞতা, ভোটের সময় গুরুদায়িত্ব দিল কমিশন! রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা কে?
  • রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা৷

  • নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে নারিয়ালাকে দায়িত্ব দিল নির্বাচন কমিশন৷

  • প্রশাসনিক পদে তিরিশ বছরের অভিজ্ঞতা রয়েছে এই আইএএস অফিসারের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement