advertisement

DC vs RCB: বিরাটদের বিরুদ্ধে টস জিতে বল করবে দিল্লি

Last Updated:

পরিবারের একাধিক সদস্য করোনা পজিটিভ হওয়ায় বাড়ি ফিরে গিয়েছেন অশ্বিন। কিন্তু তাছাড়াও অমিত মিশ্র এবং করোনা ভাইরাস থেকে ফিট হয়ে দলে আসা অক্ষর প্যাটেল দলের শক্তি বাড়িয়েছেন

দিল্লির বিরুদ্ধে কঠিন লড়াই
আরসিবির
দিল্লির বিরুদ্ধে কঠিন লড়াই আরসিবির
পয়েন্টের বিচারের দুটো দলই একই জায়গায় রয়েছে। রানরেটের বিচারে এগিয়ে রয়েছে দিল্লি। দুই দলেই বড় শট খেলার ক্রিকেটার রয়েছেন একাধিক। ঋষভ পন্থ, শিখর ধাওয়ান, হেঁট মায়ার, স্তোইনিসদের মত অস্ত্র যদি দিল্লির হাতে থাকে, তাহলে অন্যদিকে আরসিবি দলের হাতে রয়েছে বিরাট, দেবদত্ত, ডিভিলিয়ার্স, ম্যাক্সওয়েলদের মত ধ্বংসাত্মক ব্যাটসম্যান। পরিবারের একাধিক সদস্য করোনা পজিটিভ হওয়ায় বাড়ি ফিরে গিয়েছেন অশ্বিন। কিন্তু তাছাড়াও অমিত মিশ্র এবং করোনা ভাইরাস থেকে ফিট হয়ে দলে আসা অক্ষর প্যাটেল দলের শক্তি বাড়িয়েছেন।
advertisement
জোরে বোলিং বিভাগে দক্ষিণ আফ্রিকার রাবাডা দিল্লির সম্পদ। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে পৃথ্বী শ নিজের দিনে যেকোনও বোলিং লাইন আপকে ধ্বংস করে দিতে পারেন। একদিকে বিদেশি ক্রিকেটাররা যখন করোনার ভয়ে ভারত ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন, তখন এই দুই দলের বিদেশিরা কিন্তু মোটেই ভীত নন। বায়ো বাবল নিয়ে যথেষ্ট নিরাপদ মনে করছেন নিজেদের। একদিকে অধিনায়ক বিরাট কোহলি, অন্যদিকে তরুণ ঋষভ পন্থ। লড়াই জমবে সেকথা নিশ্চিতভাবেই বলা যায়।
advertisement
advertisement
মাথায় রাখতে হবে চেন্নাই ম্যাচ হারার আগে টানা চারটি ম্যাচ জিতে এসেছিল আরসিবি। এবার চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার মনে করা হচ্ছে বিরাট কোহলির দলকে। অতীতে তিনবার ফাইনালি উঠলেও একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। অন্যদিকে গতবার ফাইনালে উঠে মুম্বই ইন্ডিয়ান্স দলের কাছে হারতে হয়েছিল দিল্লিকে। ফলে এই ম্যাচটা যে লড়াই হবে তাতে সন্দেহ নেই।
advertisement
আরসিবি - দেবদত্ত, বিরাট, রজত, ম্যাক্সওয়েল, ডিভিলিয়ার্স, ওয়াশিংটন, ড্যান স্যাম, জেমিসন, হর্ষল, চাহাল, সিরাজ
দিল্লি ক্যাপিটালস -পৃথ্বী, ধাওয়ান, পন্থ, স্মিথ, হেট মায়ার, স্টোই নিস, অক্ষর, অমিত মিশ্র, রাবাডা, ইশান্ত, আবেশ
view comments
বাংলা খবর/ খবর/IPL/
DC vs RCB: বিরাটদের বিরুদ্ধে টস জিতে বল করবে দিল্লি
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement