advertisement

MI vs SRH: প্রথমে ব্যাট করে বড় রান মুম্বইয়ের, হায়দরাবাদের টার্গেট ২০৯

Last Updated:

এ দিন চোটের কারণে হায়দরাবাদের হয়ে খেলতে পারেননি ভুবনেশ্বর কুমার৷ ফলে বেশ কিছুটা দুর্বল হয়ে পড়ে হায়বাদের বোলিং আক্রমণ৷

#শারজাহ: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা৷ মুম্বই অধিনায়ক নিজে বড় রান না পেলেও প্রথমে ব্যাট করে হায়দরাবাদের বিরুদ্ধে বড় রানই করল মুম্বই৷ নির্ধারিত ২০ ওভারে হায়দরাবাদের সামনে ২০৯ রানের টার্গেট রাখল তারা৷
এ দিন শুরুতেই ফিরে যান মুম্বই অধিনায়ক রোহিত শর্মা৷ কিন্তু মাত্র ৩৯ বলে ৬৭ রান করে ফর্মে ফেরেন আর এক ওপেনার কুইন্টন ডি কক৷ সূর্যকুমার যাদব, ঈশান কিষানরা বড় রান না পেলেও দলের রান ওঠার গতি কমতে দেননি৷ শেষ দিকে যথারীতি ব্যাট হাতে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া এবং কায়রন পোলার্ড৷ শেষ ওভারে ব্যাট করতে নেমে মাত্র ৪ বলে ২০ রান করেন ক্রণাল পান্ডিয়া৷
advertisement
এ দিন চোটের কারণে হায়দরাবাদের হয়ে খেলতে পারেননি ভুবনেশ্বর কুমার৷ ফলে বেশ কিছুটা দুর্বল হয়ে পড়ে হায়বাদের বোলিং আক্রমণ৷ হায়দরাবাদের সবথেকে সফল বোলার রশিদ খান৷ ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ১ উইকেট তুলে নেন তিনি৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/IPL/
MI vs SRH: প্রথমে ব্যাট করে বড় রান মুম্বইয়ের, হায়দরাবাদের টার্গেট ২০৯
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement