নিলামের আগে শাহরুখের কেকেআরে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের বিশ্লেষক
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
নিলাম টেবিলে বসে কলকাতা নাইট রাইডার্স কাদের জন্য দর হাঁকবে, তা ঠিক করতে শাহরুখ খানের দল এবার নিয়ে এল বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের সাপোর্ট স্টাফ নাথান লিয়ামনকে
#লন্ডন: ভাল দল ছিল, কিন্তু সাফল্য ছিল না। প্রতিজ্ঞা ছিল, কিন্তু মাঠে প্রতিফলন ছিল না। গত আইপিএলে দল মোটেও প্রত্যাশাপূরন করতে পারেনি। পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স। সাত ম্যাচে জয় পেলেও বাকি সাত ম্যাচে হারতে হওয়ায় অল্পের জন্য প্লেঅফে যেতে পারেনি কেকেআর। তাই এই বছরের আইপিএলে ভালো ফলাফল করতে মরিয়া নাইট শিবির। এই মরশুমে কলকাতা ধরে রেখেছে কুলদীপ যাদব, দীনেশ কার্তিকদের। আইপিএলের নিলাম হবে ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে। নিলাম টেবিলে বসে কলকাতা নাইট রাইডার্স কাদের জন্য দর হাঁকবে, তা ঠিক করতে শাহরুখ খানের দল এবার নিয়ে এল বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের সাপোর্ট স্টাফ নাথান লিয়ামনকে।
ইংল্যান্ডের এই পারফরমেন্স অ্যানালিস্টকে এবার নিলামের ঠিক আগে বিলেত থেকে নিয়ে আসছে কেকেআর। ২০০৯ সাল থেকেই ইংল্যান্ড দলের সঙ্গে জড়িত লিয়ামন। তিনি শুধু সাদা বলের ক্রিকেট নিয়েই গত ১০ বছরেরও বেশি সময় ধরে কাজ করে আসছেন। তিনি দায়িত্বে আসার পরের বছরই ইংল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। সেটাই বিশ্ব ক্রিকেটে ইংল্যান্ডের প্রথম কোনও বড় ট্রফি জয়। এরপর ২০১৯ সালে একদিনের ক্রিকেটে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। আইপিএলের নিলামে কেকেআরের রণকৌশল ঠিক করবেন তিনিই। তাঁর সঙ্গে কাজ করবেন বর্তমান পারফরমেন্স বিশ্লেষক এআর শ্রীকান্ত।
advertisement
আইপিএলের কারণে ইতিমধ্যেই ইসিবির কাছে ছুটি চেয়েছেন লিয়ামন। আইপিএলের জন্য দুমাস ভারতে থাকবেন তিনি। ইংল্যান্ড ব্যাটসম্যান ও কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যানের সঙ্গেও আবারও কাজ করতে পারবেন লিয়ামন। এই বছরের শেষেই ভারতে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। ফলে তার আগে মর্গ্যানের সঙ্গে লিয়ামনের কাজ করার সুযোগ হওয়ায়, তার সুবিধে পাবে ইংল্যান্ড দলও।
advertisement
advertisement
এই লিয়ামন অবশ্য অতীতে বিতর্কে জড়িয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ চলার সময় ড্রেসিংরুমে সংকেত পাঠিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন। তবে ক্রিকেট বুদ্ধি, প্রতিভা চেনার ক্ষমতা এবং ঠিক, ভুল পর্যালোচনা করার ব্যাপারে নাম রয়েছে তাঁর। তাই লিয়ামনের স্পর্শে নাইট শিবিরে সাফল্য আসে কিনা সেটাই দেখার।
Location :
First Published :
Feb 02, 2021 5:33 PM IST









