advertisement

IPL 2020 Final : ক্লাসিক রোহিত, পাঁচ উইকেটে দিল্লিকে হারিয়ে পঞ্চম বার খেতাব জয় মুম্বইয়ের

Last Updated:

২০১৩, ২০১৫,২০১৭,২০১৯ -র পর ফের ২০২০ IPL Champion Mumbai Indians৷

#দুবাই : IPL এ নয়া নজির ৷ পাঁচবার আইপিএল খেতাব জিতল মুম্বই ইন্ডিয়ন্স৷ ফাইনালে ৫ উইকেটে দিল্লিকে হারাল তারা৷
সামনে খেতাব ধরে রাখার হাতছানি, জয়ের জন্য প্রয়োজন মাত্র ১৫৭ রান৷ এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ফুলঝুরি শুরু করেন দুই মুম্বই ইন্ডিয়ন্স ওপেনার৷ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কুইন্টন ডি কক মাত্র ৪.১ ওভারে তুলে ফেলেন ৪৫ রান৷
এদিন যেমন ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন দিল্লির মার্ক স্টোয়ানিস৷ আর এদিন বল হাতেও প্রথম বলেই আউট করে দিলেন বিপক্ষের ডি কককে৷ এই প্রথম ধাক্কার পর একটু সংযত হয় মুম্বই ৷ খানিকটা ধীরে চলো নীতিতে ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগোতে থাকেন রোহিতরা৷
advertisement
advertisement
তবে তাঁর সঙ্গে ভুল বোঝাবুঝিতে অধিনায়কের গুরুত্বপূর্ণ উইকেট বাঁচাতে নিজের উইকেটের বলি দেন ইন ফর্ম সূর্য কুমার যাদব৷ এদিন রোহিত মুম্বই ইন্ডিয়ন্সের জার্সিতে ৪০০০ রান পূর্ণ করে ফেলেন৷
এদিন কোনও তাড়াহুড়ো না করেই জয়ের লক্ষ্যে ধীরে ধীরে পৌঁছে যায় মুম্বই৷ নোর্ৎজের বলে দুরন্ত ক্যাচ নিয়ে রোহিতকে বাড়ি পাঠান দিল্লির পরিবর্ত ক্রিকেটার ললিত যাদব৷ এদিন রোহিত ৫১ বলে ৬৮ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো পাঁচটি ৪ ও চারটি ছয় দিয়ে৷ অধিনায়ক হিসেবে এদিন ৩০০০ রান পূর্ণ করেন হিটম্যান৷
advertisement
এদিকে প্রাথমিক ধাক্কা সামলে দিল্লিকে লড়াইতে ফেরালেন অধিনায়ক শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ জুটি৷ এদিন টসে জিতে দিল্লি ক্যাপিটাল্সের ব্যাটিংয়ের সিদ্ধান্ত ব্যাকফায়ার করে৷ শুরুতেই ট্রেন্ট বোল্টের বলে প্যাভিলিয়নে ফিরে যান স্টোয়েনিস৷ চোট থাকায় এদিন বোল্টের খেলা নিয়ে সন্দেহ ছিল ৷ কিন্তু শুরুতেই তাঁর ধাক্কায় কেঁপে যায় দিল্লি৷ এদিন ২০ ওভারে ৭ উইকেটে ১৫৬ রান করে দিল্লি ক্যাপিটাল্স৷
advertisement
নিজের দ্বিতীয় ওভারে ২ রানে ব্যাট করা অজিঙ্ক রাহানেকেও তুলে নেন তিনি৷ এ মরশুমে নড়বড়েই ছিলেন রাহানে ৷ মেগা ফাইনালেও তার ব্যতিক্রম হল না৷ বোল্টের দ্বিতীয় শিকার তিনি৷ মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা এই ম্যাচে দীপক চাহারের জায়গায় জয়ন্ত যাদবকে খেলান৷ আর অধিনায়কের সেই সিদ্ধান্ত সুপারহিট ৷ এদিন ধাওয়ানকে প্যাকআপ করে দেন জয়ন্ত যাদব ৷ ফাইনালে তাঁর ব্যাট থেকে এল ১৩ বলে ১৫ রান৷
advertisement
এরপর অবশ্য প্রচণ্ড নড়বড়ে দিল্লিকে কিছুটা ভরসা দেন শ্রেয়স ও পন্থ জুটি ৷ গোটা মরশুমে সেভাবে দাগ কাটেনি পন্থের ব্যাট ৷ এদিন তিনি ৩৮ বলে ৫৬ রান করেন ৷ তাঁর ইনিংস সাজানো ৪ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ অধিনায়ক শ্রেয়স করেন ৫০ বলে ৬৫ রান ৷ তাঁর ইনিংসে রয়েছে ৪ টি চার ও ২ টিছয়৷
advertisement
পন্থ আউট হওয়ার পরে হেটমেয়ার ও ফ্লপ ৷তিনি ৫ রানেই প্যাভিলিয়নে ফেরেন৷ এদিন মুম্বইয়ের হয়ে ট্রেন্ট বোল্ট ৩ টি উইকেট নেন৷ বুমরাহ উইকেট না পেলেও আঁটোসাঁটো বোলিং করে দিল্লিকে চেপে ধরেন৷ জয়ন্ত যাদব ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন৷
এদিকে মঙ্গলবারের মেগা ফাইনালের আগে ফুটছে দুপক্ষই৷ মুম্বইয়ের কাছে ইতিহাসের হাতছানি আর দিল্লির চ্যালেঞ্জ নজির গড়ার৷ নিজেদের পঞ্চম আইপিএল খেতাব জিততে বদ্ধপরিকর৷ অন্যদিকে দিল্লি প্রথম খেতাব ঘরে নিয়ে যেতে চায়৷ এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার৷
advertisement
এদিন টসে জিতে মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়স৷ যেহেতু প্লে অফের দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের বিরুদ্ধে আগে ব্যাট করে দারুণ রান করেছিল দিল্লি তাই অধিনায়ক সেই সিদ্ধান্তেই থাকলেন৷
তাঁদের প্রথম একাদশে কোনও পরিবর্তন নেই৷
এদিকে টসের সময় দারুণ আত্মবিশ্বাসী ছিলেন দুই অধিনায়কই৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2020 Final : ক্লাসিক রোহিত, পাঁচ উইকেটে দিল্লিকে হারিয়ে পঞ্চম বার খেতাব জয় মুম্বইয়ের
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement