advertisement

IPL 2021: রোহিতের মাথায় বাজ, ম্যাচে হারের পর আবার ১২ লক্ষ টাকার খেসারত!

Last Updated:

রোহিত শর্মা (Rohit Sharma) -র নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দিল্লি ক্যাপিটাল্স (Delhi Capitals) -র কাছে ১৩ তম ম্যাচে ৬ উইকেটে হেরেছে৷

Rohit Sharma fined in IPL 2021 -Photo- PTI
Rohit Sharma fined in IPL 2021 -Photo- PTI
#চেন্নাই: রোহিত শর্মা (Rohit Sharma) -র নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দিল্লি ক্যাপিটাল্স  (Delhi Capitals) -র কাছে ১৩ তম ম্যাচে ৬ উইকেটে হেরেছে৷ মুম্বইকে এরকম দুরন্ত হারানোর পর দিল্লি মুম্বইয়ের বিরুদ্ধে লাগাতার পাঁচ হারের ধারা ভেঙে দিয়েছে৷ প্রথমে ব্যাট করে মুম্বই দিল্লিকে ১৩৮ রানের লক্ষ্য দিয়েছিল৷ রান তাড়া করতে নেমে ঋষভ পন্থের দল ৫ বল বাকি থাকতেই ৪ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ এবারের আইপিএলে মুম্বইয়ের এটা দ্বিতীয় হার৷
এই হারই একমাত্র দুঃখের কারণ নয়৷ রোহিতের ওপর ১২ লক্ষ টাকার জরিমানা ধার্য করা হয়েছে৷ রোহিতের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ৷ মুম্বই দল নির্ধারিত সময়ের মধ্যে পুরো ওভার বল করতে পারেনি৷ এবারের আইপিএলে এটা মুম্বইয়ের প্রথম ভুল৷ আর আইপিএল নিয়ম বিধি অনুযায়ি তাদের দোষী বলা হয়েছে৷
এর আগে-র নিয়ম-
advertisement
আসলে বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ি ৯০ মিনিটের মধ্যেই প্রতিটা দলেক ২০ ওভার বল করতে হবে৷ এর আগে নিয়ম ছিল ২০ তম ওভার ৯০ মিনিটে শুরু করা যেতে পারে৷ কিন্তপ এখন সেই নিয়ম বদলে হয়েছে ৯০ মিনিটের মধ্যে ২০ ওভার শেষ করতে হবে৷ ৯০ মিনিটের মধ্যই দু‘বার আড়াই মিনিট করে টাইম আউট দেওয়া হবে৷ এর অর্থ এক ঘণ্টায় যে কোনও দলকেই ১৪.১১ ওভার বল করতে হচ্ছে৷
advertisement
এদিকে ধোনি যদি এই ভুল করেন তাহলে তাঁর ওপর ব্যানের শাস্তি নেমে আসবে৷ আইপিএলের কোড অফ কন্ডাক্ট অনুযায়ি প্রথম বার এই নিয়ম ভাঙলে ১২ লক্ষ টাকা জরিমানা করা হবে৷ আর দু‘টি ম্যাচে এই ভুল করলে অধিনায়ককে কড়া শাস্তির মুখোমুখি হতে হবে৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: রোহিতের মাথায় বাজ, ম্যাচে হারের পর আবার ১২ লক্ষ টাকার খেসারত!
Next Article
advertisement
WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
  • বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে

  • সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি

  • নির্বাচনকে ঘিরে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement