advertisement

'কালো তালিকাভূক্ত' হোক জঙ্গি মাসুদ আজহার, প্রস্তাব রাষ্ট্রসঙ্ঘে

Last Updated:

রাষ্ট্রসঙ্ঘে প্রস্তাবে জইশ প্রধানকে কালো তালিকাভূক্ত করার পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তের প্রস্তাবও দেওয়া হয়েছে৷ রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনে ভারত আর্জি জানিয়েছে, জইশ-এর বিরুদ্ধে ব্যবস্থা নিক৷

#ইসলামাবাদ: ভারত-পাক টেনশনের আবহে দু দেশকেই ফের সেনা অভিযান না করার আবেদন জানাল মার্কিন যুক্তরাষ্ট্র৷ একই সঙ্গে জঙ্গি মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গিদের কালো তালিকায় আনার জন্য পাকিস্তানের উপর চাপ বাড়াচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব দিল আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স৷ মাসুদকে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া হয়েছে রাষ্ট্রসঙ্ঘে৷ বিদেশযাত্রাতেও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব জমা পড়েছে রাষ্ট্রসঙ্ঘে৷
রাষ্ট্রসঙ্ঘে প্রস্তাবে জইশ প্রধানকে কালো তালিকাভূক্ত করার পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তের প্রস্তাবও দেওয়া হয়েছে৷  রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনে ভারত আর্জি জানিয়েছে, জইশ-এর বিরুদ্ধে ব্যবস্থা নিক৷ হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে ভারত ও পাকিস্তান-- উভয় পক্ষকেই যুদ্ধ আবহ থেকে বেরিয়ে আলোচনার টেবিলে বসার আর্জি জানানো হয়েছে৷ বিবৃতিতে বলা হয়েছে, 'ভারত ও পাকিস্তানের মধ্যে বেড়ে চলা উত্তেজনা নিয়ে গভীর চিন্তিত মার্কিন যুক্তরাষ্ট্র৷ আমরা উভয় পক্ষকেই বলছি, এই টেনশন কমানোর জন্য জরুরি পদক্ষেপ করা হোক৷'
advertisement
পাকিস্তানের হাতে আটক ভারতের পাইলটের সঙ্গে কোনও রকম শাস্তিমূলক আচরণ না-করার জন্য আবেদন জানানো হয়েছে পাকিস্তানকে৷ পাক সেনার মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, আটক পাইলটের সঙ্গে সেনার আইন অনুযায়ীই ব্যবহার করা হবে৷ অন্যদিকে এ দিন পুঞ্চ ও নাকিয়াল সেক্টরে ভারতীয় সেনার পোস্ট লক্ষ করে গুলি চালায় পাকিস্তান সেনা৷ এখনও গোলাগুলি চলছে৷
advertisement
advertisement
আরও ভিডিও: সীমান্তে চড়ছে পারদ,সামরিক শক্তিতে এগিয়ে কে?
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
'কালো তালিকাভূক্ত' হোক জঙ্গি মাসুদ আজহার, প্রস্তাব রাষ্ট্রসঙ্ঘে
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement