advertisement

কেরিয়ারের শেষ ১০০ মিটারে ব্রোঞ্জ বোল্টের

Last Updated:

জীবনের শেষ রেসে বিশেষ সুবিধা করতে পারলেন না উসেইন বোল্ট ৷

#লন্ডন: জীবনের শেষ রেসে বিশেষ সুবিধা করতে পারলেন না উসেইন বোল্ট ৷ বিশ্বের দ্রুততম হিসেবে আর কেরিয়ার শেষ করা হল না জামাইকার তারকার ৷ লন্ডনে জীবনের শেষ ১০০ মিটার দৌড়ে তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিনের কাছে হেরে গেলেন কিংবদন্তি এই অ্যাথলিট। তৃতীয় হয়ে ট্র্যাক ছাড়তে হল তাঁকে।
৯.৯৫ সেকেন্ড সময় করে রেসে তৃতীয় স্থান পেলেন উসেইন বোল্ট ৷ প্রথম স্থানে আমেরিকার জাস্টিন গ্যাটলিন ৷ ৯.৯২ সেকেন্ডে শেষ করলেন দৌড় ৷
দ্বিতীয় আমেরিকারই কোলম্যান, ৯.৯৪ সেকেন্ড সময় করলেন তিনি ৷ তৃতীয় হলেও বোল্টকে ঘিরে আবেগে ভাসল লন্ডন-সহ গোটা বিশ্বই ৷
advertisement
কেরিয়ারের শেষ ল্যাপ নামার আগে হিটেও অবশ্য খুব একটা ভাল ফল করেননি বোল্ট। দশ হাজার মিটারে সোনা জিতলেন ঘরের ছেলে মো ফারহা। অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম দিন থেকেই ফোকাসটা ছিল শুধু বোল্টের  উপরেই। ১০০ মিটার হিটে নিজের সেরা সময়টা দিতে পারেননি। ১০.০৭ সেকেন্ডে শেষ করেছিলেন ১০০ মিটার। যা বোল্টের নিজের সেরা সময় থেকে অনেক দূরে। ফাইনালেও একই অবস্থা হল জামাইকান মহাতারকার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
কেরিয়ারের শেষ ১০০ মিটারে ব্রোঞ্জ বোল্টের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement