advertisement

স্বামীর ফোনে নজর রাখতেন স্ত্রী! আদালতের নির্দেশে জরিমানা দিতে হল ১ লাখ টাকা!

Last Updated:

স্বামীর ফোনে নজরদারি করার অপরাধে কড়কড়ে ১ লাখ টাকা জরিমানা দিতে হল স্ত্রী’কে ।

#দুবাই: অনেকেই ভাবেন বিয়ে হয়েছে বা প্রেমের সম্পর্ক আছে মানেই একে অপরের ব্যক্তিগত সমস্ত বিষয়েই নাক গলাতে পারেন । অনেকে আবার ভেবে বসেন, সম্পর্কে থাকলে ‘প্রাইভেট’ বলে আর কোনও কিছুই থাকে না । তাই একে অন্যের ব্যাগ সার্চ করা থেকে শুরু করে ফোন ঘাঁটা, সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড জেনে রাখা, মেসেজ চেক করা, সর্বপরি নিজের পার্টনারের সমস্ত গতিবিধি নজরে রাখাটাই দস্তুর । কিন্তু ভালবাসতে গিয়ে অনেকেই ভুলে যান প্রত্যেকেই একজন আলাদা আলাদা মানুষ । তাঁদের নিজস্বতা রয়েছে, স্বকীয়তা রয়েছে । সবচেয়ে বড় কথা, সম্পর্কের মধ্যে খোলা হাওয়ার দরকার রয়েছে । তা না হলে যে কোনও সম্পর্কই তেঁতো হয়ে যেতে বেশি সময় নেয় না ।
ঠিক এমনটাই ঘটল সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইতে । যেখানে স্বামীর ফোনে নজরদারি করার অপরাধে কড়কড়ে ১ লাখ টাকা জরিমানা দিতে হল স্ত্রী’কে । স্থানীয় খালেজ টাইমসের খবর অনুযায়ী, ওই ব্যক্তি আদালতের শরানপন্ন হয়েছিলেন তাঁর স্ত্রী’র বিরুদ্ধে । তাঁর অভিযোগ ছিল, তাঁর ফোন থেকে মিডিয়া নিজের ডিভাইসে ট্রান্সফার করেছেন তাঁর স্ত্রী । এবং সেখান থেকে ছবি নিয়ে, বিকৃত করে, তা পরিবারের সোশ্যাল মিডিয়া গ্রুপে শেয়ার করেছেন । এই কাজের জন্য স্ত্রী’র থেকে ক্ষতিপূরণ দাবি করেন তিনি । পাশাপাশি তাঁর মামলা চালানোর সমস্ত খরচও স্ত্রী’কেই দিতে হবে, এমনও দাবি জানান তিনি আদালতের কাছে । শুধু তাই নয়, ওই ব্যক্তি বিচারককে জানান, এই কাজ করে তাঁর স্ত্রী তাঁকে মানসিকভাবে অত্যাচার করেছেন ।
advertisement
অন্যদিকে, ওই মহিলার আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেলকে হেনস্থা করেচেন ওই ব্যক্তি । শ্বশুরবাড়িতে তাঁকে অত্যাচার করা হত । এমনকি নিজের স্ত্রী ও মেয়েকে ফেলে চলে গিয়েছিলেন ওই ব্যক্তি । দু’পক্ষের সওয়াল জবাবের শেষে আদালত ওই মহিলার বিপক্ষে রায়দান করে । ওই মহিলাকে ৫,৪৩১ ডিরাম অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১ লাখ টাকা জরিমানা বাবদ দিতে বলা হয় ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
স্বামীর ফোনে নজর রাখতেন স্ত্রী! আদালতের নির্দেশে জরিমানা দিতে হল ১ লাখ টাকা!
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement