advertisement

Mother Kills Daughters: যৌনকর্মী হিসেবে কাজ করতে দুই শিশুকন্যাকে হত্যা! খুনে মাকে কী শাস্তি দিল আদালত?

Last Updated:

পার্পেল প্লট নামে একটি ওয়েবসাইটের মাধ্যমে যৌনকর্মী হিসেবে কাজ করতেন ওই তরুণী৷ তাঁর লক্ষ্য ছিল, যৌনকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বার্মিংহাম: যৌনকর্মী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল দুই শিশুসন্তান৷ শেষ পর্যন্ত নিজের পথ পরিষ্কার করতে দুই শিশুসন্তানকে খুন করলেন মা৷
এমনই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় শাস্তি পেলেন ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারের বাসিন্দা এক মহিলা৷ ২০১৮ সালে নিজের ৩ বছর এবং ১৭ মাস বয়সি দুই কন্যাসন্তানকে খুন করেন তিনি৷
দুই শিশুকন্যাকে হত্যার অভিযোগে লুইস পোর্টন নামে ওই মহিলাকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে৷ নৃশংস এই জোড়া হত্যাকাণ্ডের অপরাধে ন্যূনতম ৩২ বছর জেলে থাকতে হবে তাঁকে৷ ইংল্যান্ডের বার্মিংহামের একটা আদালত এই শাস্তি ঘোষণা করে৷ রায় দিতে গিয়ে এই জোড়া হত্যাকাণ্ডকে শয়তানের কাজ এবং সুপরিকল্পিত বলে ব্যাখ্যা করেন বিচারক৷
advertisement
advertisement
জানা গিয়েছে, পার্পেল প্লট নামে একটি ওয়েবসাইটের মাধ্যমে যৌনকর্মী হিসেবে কাজ করতেন ওই তরুণী৷ তাঁর লক্ষ্য ছিল, যৌনকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা৷ কিন্তু যখন খুশি, যার সঙ্গে খুশি যৌনতায় লিপ্ত হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল তরুণীর দুই ফুটফুটে কন্যাসন্তান৷ নিজের পেশার কথা ভেবেই যে তিনি ১৮ দিনের ব্যবধানে নিজের দুই মেয়েকে খুন করেছেন, তাও স্বীকার করে নেন ওই তরুণী৷
advertisement
২০১৮ সালের ১৫ জানুয়ারি নিজের বড় মেয়ে তিন বছরের লেক্সিকে প্রথমে শ্বাসরোধ করে খুন করেন ওই মহিলা৷ এর কিছুদিন পর ১ ফেব্রুয়ারি নিজের ছোট মেয়ে স্কারলেটকেও খুন করেন তিনি৷ বড় মেয়ে লেক্সিকে খুন করার পরের দিনই একটি ডেটিং অ্যাপে ওই মহিলা ৪১টি নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন বলে আদালতে জানায় পুলিশ৷ শুধু তাই নয়, ২০১৮ সালের জানুয়ারি মাসের শুরুর দিকে নিজের বড় মেয়েকে দু বার হত্যার চেষ্টা করেছিলেন ওই তরুণী৷ স্কারলেট নামে ওই শিশুটিকে হাসপাতালে ভর্তিও করতে হয়৷ মেয়ে যখন হাসপাতালে, তখন বাথরুমে নিজের নগ্ন ছবি তুলে ওয়েবসাইটে পরিচয় হওয়া এক ব্যক্তিকে পাঠান ওই তরুণী৷
advertisement
তদন্তকারীদের দাবি, শ্বাসরোধ করেই নিজের দুই মেয়েকে খুন করেছেন ওই মহিলা৷ শিশুদের মৃত্যু নিয়ে বিভিন্ন তথ্য জানার জন্য ইন্টারনেটও ঘাঁটাঘাঁটি করেন তিনি৷ দমবন্ধ হয়ে শিশুদের মৃত্যুর সম্ভাব্য কারণ, জলে ডুবে যাওয়ার পর কোনও শিশুর বেঁচে থাকার সম্ভাবনা কতটা, নেট ঘেঁটে তা জানার চেষ্টা করেছিলেন লুইস পোর্টন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Mother Kills Daughters: যৌনকর্মী হিসেবে কাজ করতে দুই শিশুকন্যাকে হত্যা! খুনে মাকে কী শাস্তি দিল আদালত?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement