advertisement

গরু পরল অন্তর্বাস

Last Updated:

গরু পরল অন্তর্বাস

#স্কটল্যান্ড:মা গরুর চারটে বাঁটেই দুধ ভর্তি। কিন্তু বাছুর ছানা কিছুতেই আয়তনে বড়, পিছনের দুটি বাঁট ছুঁয়েও দেখবে না। ফলে, পিছনের দুটো বাঁট ক্রমশ দুধে ভরে উঠছে। যন্ত্রণায় কাহিল মা গরু।
এইভাবেই চলছিল দিনের পর দিন। দুধ জমা হতে হতে ক্রমশ ফুলে উঠছিল মা গরুর পিছনের দুটো বাঁট। সামনের দুটো বাঁটে দুধের পরিমানও আসছিল কমে। পর্যাপ্ত দুধ না পেয়ে ছটফট করছিল বাছুর। এভাবে চলতে থাকলে অচিরেই সংক্রমণ ছড়িয়ে অসুস্থ হয়ে পড়বে মা গরু আর অপুষ্টিতে ভুগবে বাছুর ছানা। কিন্তু উপায় কী? মাথায় হাত গোয়ালার!
advertisement
শেষমেশ সমাধান বের করলেন গোয়ালার স্ত্রী। তিনি তাঁর একটি পুরনো ব্রা দড়ির সাহায্যে গরুর সামনের দুটো তুলনামূলক ছোট বাঁটে পরিয়ে দিলেন। আর তখনই চমৎকার হল। মায়ের সামনের বাঁটে দুধ না পেয়ে দিব্যি পিছনের বাঁট থেকে দুধ খেতে লাগল বাছুর ছানা।
advertisement
অভিনব ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ডের টেইন শহরে। এহেন দৃশ্য দেখে চমৎকৃত ডোনাল্ড রস নামে ওই গোয়ালার এক প্রতিবেশী। তিনিই অন্তর্বাস পরা মা গরুর ছবি তুলে ট্যুইটারে পোস্ট করেন।
advertisement
Twitter handle of Donald Ross Twitter handle of Donald Ross
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
গরু পরল অন্তর্বাস
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement