advertisement

Tibet Airlines: রানওয়েতে চাকা পিছলে বিপত্তি ! ভয়াবহ আগুন চিনের বিমানে, দেখুন ভিডিও

Last Updated:

Tibet Airlines Plane Skids off Runway: বিমানের মধ্যে ছিলেন মোট ১২২ জন ৷

Tibet Airlines Plane with 122 Onboard Skids Off Runway, Catches Fire
Tibet Airlines Plane with 122 Onboard Skids Off Runway, Catches Fire
বেজিং: চিনের একটি বিমানবন্দরে ভয়াবহ কাণ্ড ৷ তিব্বত এয়ারলাইন্সের বিমানের চাকা পিছলে যায় চিনের চংকিং শহরের বিমানবন্দরে ৷ বিমানের মধ্যে ছিলেন মোট ১২২ জন ৷ ঘটনায় কারোর হতাহতের খবর পাওয়া যায়নি ৷ বিমানটির একটি অংশ দাউদাউ করে জ্বলতে থাকে ৷ যাত্রী এবং বিমানকর্মীদের নিরাপদেই বিমান থেকে নামিয়ে আনা হয় ৷ সম্প্রতি কিছুদিন আগেই চিনের চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছিল ৷ ওই ঘটনায় ১৩২ জন যাত্রীর মৃত্যু হয় ৷
advertisement
advertisement
তিব্বত এয়ারলাইন্সের ওই বিমানে ১১৩ জন যাত্রীর পাশাপাশি ৯ জন বিমানকর্মী ছিলেন ৷ চিনের দক্ষিণ পশ্চিমের শহর চংকিং থেকে তিব্বতের নিংচির দিকে উড়ে যাওয়ার কথা ছিল বিমানটির ৷ কিন্তু আচমকাই বিমানের মধ্যে কিছু সমস্যা দেখা দেওয়ায় শেষপর্যন্ত টেক অফ না করারই সিদ্ধান্ত নেন পাইলট ৷ বিমানে আগুন লাগার ছবি এবং ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ প্রায় নিশ্চিত মৃত্যুর হাতে থেকে বেঁচে ফেরার পর নিজেদের ভাগ্যকে ধন্যবাদ দিয়েছেন যাত্রীরা ৷ দমকলকর্মীরা বিমানটিতে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন ৷ যাত্রীরা যারা সামান্য চোট পেয়েছেন, তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ বিমানে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পরেই জানা যাবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Tibet Airlines: রানওয়েতে চাকা পিছলে বিপত্তি ! ভয়াবহ আগুন চিনের বিমানে, দেখুন ভিডিও
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement