advertisement

Viral News: পুলে উদ্দামতা চরমে, প্রেসিডেন্টের বেডরুমে বিছানা ওপর যা হচ্ছে , ভাইরাল ভিডিও

Last Updated:

রাষ্ট্রপতি দামী বিছানার ওপর লাফিয়ে বেড়াতেও দেখা যায় প্রদর্শনকারীদের৷

president house protesters vandelised bedroom kitchen  watch viral videos
president house protesters vandelised bedroom kitchen watch viral videos
#কলম্বো: ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ৷ রাষ্ট্রপতি গোটবায়া রাজপক্ষে পালিয়ে যাওয়ার পরেই বিক্ষোভকারীরা রাষ্ট্রপতিভবন দখল করে নিয়েছে৷ প্রদর্শনকারীরা রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্টের বেডরুম থেকে কিচেন অর্থাৎ শোওয়ার জায়গা থেকে রান্নাঘর সবই দখল করে নিয়েছে৷ এই বিক্ষোভকারীদের বিভিন্ন ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় রাজ করছে৷ সেই সব ভিডিওতে কোথাও বিক্ষোভকারীদের সুইমিং পুলে মস্তি করতে দেখা যাচ্ছে৷ কোনও কোনও প্রদদর্শনকারী আবার বিছানার ওপর উদ্দাম দাপাদাপি করছে৷
সোশ্যাল মিডিয়ায় সামনে আসছে একাধিক ভিডিও৷ সেখানে প্রচুর পরিমাণে বিক্ষোভকারী রয়েছেন৷ তাঁরা বিন্দাস হুল্লোরে মেতেছেন সেখানে৷ সেখানে নাচ-গান , শোরগোল করতেন৷ ভিড়ে পুরো ভর্তি রাষ্ট্রপতি ভবন৷ সুইমিং পুলে তারা সাঁতার কাটছে, স্নান করছে এরকম দেখা যাচ্ছে৷
advertisement
advertisement
দেখে নিন শ্রীলঙ্কার অস্থিরতার ভাইরাল ভিডিও
সুইমিং পুলের এই ভাইরাল ভিডিও -র পাশাপাশি আরও ভিডিও সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল হচ্ছে৷ ডেইলি মিরর -র খবর অনুযায়ি পুলিশ প্রদর্শনকারীদের রাষ্ট্রপতির বাড়ির ভিতরে ঢোকা আটকাতে টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছিল এমনকি তাদের ওপর জল কামানও ব্যবহার করা হয়েছিল৷ কিন্তু বিক্ষোভকারীরা সমস্ত ব্যারিকেড ভেঙে দিয়ে জোর করে ঢুকে পড়ে রাষ্ট্রপতি ভবনে৷
advertisement
দেখে নিন শ্রীলঙ্কার অস্থিরতার ভাইরাল ভিডিও
advertisement
রাষ্ট্রপতি দামী বিছানার ওপর লাফিয়ে বেড়াতেও দেখা যায় প্রদর্শনকারীদের৷ কিছু মানুষকে সোফার ওপর বসে থাকতেও দেখা যায়৷ আর একটি ভিডিওতে বিক্ষোভ প্রদর্শনকারীদের রাষ্ট্রপতিভবনের সুইমিং পুলে স্নান করতেও দেখা যাচ্ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: পুলে উদ্দামতা চরমে, প্রেসিডেন্টের বেডরুমে বিছানা ওপর যা হচ্ছে , ভাইরাল ভিডিও
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement