advertisement

বউভাতের বদলে হল ‘বরভাত’, বিয়েতে সবকিছুই উল্টো করে আলোচনায় নব-দম্পতি

Last Updated:
#ঢাকা: বউভাতের অনুষ্ঠানে তো কতই না গিয়েছেন ৷ কিন্তু ‘বরভাত’-এর নিমন্ত্রণ কি কখনও পেয়েছেন ? নিশ্চয় না ৷ ওপারবাংলায় ঠিক এমনই ঘটনা ঘটেছে সম্প্রতি ৷ যেখানে বর নয় ৷ নিজের বাড়ি থেকে গাড়ি চড়ে বরের বাড়িতে বিয়ে করতে গেলেন কনে ৷ সঙ্গে ছিলেন কনেযাত্রীরাও ৷ বরের বাড়ির লোকজনের পাশাপাশি স্বয়ং বরই এল বউকে স্বাগত জানাতে ৷ প্রচলিত নিয়ম ভেঙ্গে নিজেদের বিয়েকে একটু আলোচনায় আনতেই খাদিজা ও তারিকুলের এই উদ্যোগ। সবচেয়ে বড় চমক অবশ্যই এই বরভাতের আয়োজন ৷
এই বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই স্বভাবতই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ অনেকে আবার এই বিয়েকে ‘অবৈধ’ বলতেও ছাড়েননি ৷ এই বিয়ে নাকি ইসলামের নিয়মকে না মেনেই হয়েছে বলে মত অধিকাংশ মানুষের ৷ কিন্তু নিন্দুকদের কথায় কী বা আসে যায় ৷ নিজেদের উদ্দেশে সফল খাদিজা ও তারিকুল ৷
advertisement
পাত্রীর কথায়, সমাজে নারী-পুরুষ সমানাধিকারের কথা সবময়েই বলা হয় ৷ কিন্তু বিয়ের সময় বরই কনের বাড়ি যায় বিয়ে করতে ৷ এর উল্টোটা করার কথা কতজনই বা ভেবেছেন ৷ এর জন্য পরিবারের সাহায্য পেয়েছেন বর এবং কনে ৷ খাদিজার বাবা কামরুজ্জামান বলেন, ‘‘মেয়ের বিয়ের ঘটনা এখন সবার মুখে। এলাকার মানুষ ভিড় করছেন বরকে এক বার দেখার জন্য। মেয়ের বিয়েতে সবকিছুই উল্টো করা হচ্ছে। অনেকে এতে বেশ মজা পেলেও বেশ কিছু মানুষ সমালোচনাও করছেন।’’
advertisement
advertisement
আরও দেখুন-
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বউভাতের বদলে হল ‘বরভাত’, বিয়েতে সবকিছুই উল্টো করে আলোচনায় নব-দম্পতি
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement