advertisement

Pakistan Lahore Blast: লাহোরে হাফিজ সইদের বাড়ির কাছে ভয়ানক বোমা বিস্ফোরণে নিহত ২, জখম ১৬!

Last Updated:

পাকিস্তানের লাহোরে (Pakistan Lahore Blast) বুধবার ভয়ানক বোমা বিস্ফোরণে (Bomb Blast) প্রাণ গেল দুই ব্যক্তির।

#লাহোর: পাকিস্তানের লাহোরে (Pakistan Lahore) বুধবার ভয়ানক বোমা বিস্ফোরণে (Bomb Blast) প্রাণ গেল দুই ব্যক্তির। বিস্ফোরণে জখম হয়েছেন আরও প্রায় ১৬ জন। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণটি হয়েছে লস্কর-এ-তৈবার সহ-প্রতিষ্ঠাতা ও জামাত-উদ-দাওয়া জঙ্গিগোষ্ঠীর প্রধান হাফিজ সইদের বাড়ির একেবারেই কাছে। জোহার টাউন এলাকায় বিস্ফোরণের পর পরই পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড পৌঁছেছে। উদ্ধারকাজ শুরু করা হয়েছে।
উদ্ধারকারী দলের এক সদস্য জানিয়েছেন, বোমা বিস্ফোরণে জখমদের উদ্ধার করে অটো-গাড়িতে জিন্নাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বোমা বিস্ফোরণের তীব্রতা বেশ ভালো রকমের ছিল। পার্শ্ববর্তী বিভিন্ন বহুতলের কাচের জানালা ভেঙে গিয়েছে বিস্ফোরণের তীব্রতায়। বিস্ফোরণের সামনের এলাকার একাধিক বহুতল ভেঙে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, ওই এলাকায় দীর্ঘ সময় ধরে একটি মোটরবাইক পার্ক করে রাখা ছিল। সম্ভবত সেটিতেই বোমা লাগালো ছিল।
advertisement
advertisement
লাহোর বিস্ফোরণের পর পরই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ছবি ও ভিডিও ভরে গিয়েছে। যদিও বিস্ফোরণের ধরন এখনও জানাতে পারেনি পুলিশ। পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুঝদার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তাঁর প্রতিশ্রুতি, এই ঘটনার সঙ্গে জড়িতদের কড়া শাস্তি দেওয়া হবে। লাহোর পুলিশের কাছে ইতিমধ্যেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর।
advertisement
জিন্নাহ হাসপাতালের জরুরি ভিত্তিতে জখমদের চিকিৎসা করার নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্জাব প্রদেশের সরকারের তরফে নিহত ও আতদের উদ্ধার ও সাহায্যের দাবি করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Lahore Blast: লাহোরে হাফিজ সইদের বাড়ির কাছে ভয়ানক বোমা বিস্ফোরণে নিহত ২, জখম ১৬!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement