advertisement

নিজের স্ত্রীর নাম ভুল লিখে বসলেন ডোনাল্ড ট্রাম্প !

Last Updated:

অবাক লাগলেও ঘটনাটা সত্যি ৷ বিতর্কিত মন্তব্য থেকে গণ্ডোগোলে ট্যুইট, সবকিছুতেই সিদ্ধহস্ত আমেরিকার প্রেসিডেন্ট ৷ এর আগেও এ ধরণের ঘটনায় বারবার নাম জড়িয়েছে ট্রাম্পের ৷ এবার খোদ স্ত্রীর নামের বানানই ভুল লিখে বসলেন ট্রাম্প ৷

#নয়াদিল্লি: এ কী কাণ্ড ! শেষে কীনা এমন দিনও এল ! নিজের স্ত্রীর নামের বানানই ভুল লিখে ফেললেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট !
অবাক লাগলেও ঘটনাটা সত্যি ৷ বিতর্কিত মন্তব্য থেকে গণ্ডোগোলে ট্যুইট, সবকিছুতেই সিদ্ধহস্ত আমেরিকার প্রেসিডেন্ট ৷ এর আগেও এ ধরণের ঘটনায় বারবার নাম জড়িয়েছে ট্রাম্পের ৷ এবার খোদ স্ত্রীর নামের বানানই ভুল লিখে বসলেন ট্রাম্প ৷
সম্প্রতি ওল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে কিডনিতে অস্ত্রোপচার হয়েছে ট্রাম্পপত্নী মেলানিয়ার ৷ বেশ কিছুদিন এই কারণে হাসপাতালেও ভর্তি ছিলেন ফার্স্ট লেডি ৷ অবশেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, এখন তাঁর অবস্থা স্থিতিশীল ৷
advertisement
advertisement
স্ত্রীকে হোয়াইট হাউজে স্বাগত জানাতে গিয়ে একটি ট্যুইট করেছিলেন ট্রাম্প ৷ সেই ট্যুইটেই মেলানিয়ার নামের বানানটি ভুল লিখে বসলেন ৷ যদিও ট্যুইটটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্টের নজরে আসে বিষয়টি ৷ বুঝতে পারেন কী মারাত্মক ভুল করে ফেলেছেন ৷ মুহূর্তের মধ্যে ডিলিট করে দেওয়া হয় সেটি ৷ কিন্তু নেটিজেনদের চোখ থেকে নিস্তার পাওয়া অত সহজ নয় ৷ ওই ট্যুইটটি ফোটোকপি করে রাখে কেউ কেউ ৷ ফলে ট্যুইটটি ডিলিট করে দেওয়া হলেও স্ত্রীর নামের বানান ভুল হওয়ায় ট্রোলড হতে হয় প্রেসিডেন্টকে ৷
advertisement
advertisement
I loved how
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
নিজের স্ত্রীর নাম ভুল লিখে বসলেন ডোনাল্ড ট্রাম্প !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement