advertisement

সিরিয়ায় রাসায়নিক হামলায় মৃত ১০০, নিন্দায় ট্রাম্প

Last Updated:

নিরীহ মানুষের ওপর এহেন ঘৃণ্য হামলার তীব্র নিন্দা করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ৷

#ওয়াশিংটন: সিরিয়ায় বিষাক্ত রাসায়নিক হামলায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে ৷ ৪০০-ও বেশি মানুষ শ্বাসকষ্টে ভুগছেন ৷ নিরীহ মানুষের ওপর এহেন ঘৃণ্য হামলার তীব্র নিন্দা করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ৷
বুধবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, দেশের নিরীহ মানুষ, মহিলা ও শিশুদের উপর এমন হামলা নিন্দাজনক ৷ একইসঙ্গে রাশিয়া ও ইরানকে হুঁশিয়ারিও দিলেন ট্রাম্প ৷ ক্ষতিগ্রস্থ সিরিয়ার পাশে থাকার বার্তা শোনা গেল নয়া মার্কিন প্রেসিডেন্টের মুখে ৷
তবে সিরিয়ায় হামলায় ক্ষতিগ্রস্থদের সহানুভূতি জানাতে গিয়ে পূর্বতন প্রেসিডেন্ট বারাক ওবামারও সমালোচনা করেছেন ট্রাম্প ৷ উল্লেখ্য, এর আগে ২০১২ সালে ওবামা বলেছিলেন যে, তিনি সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার রোধ করতে রেড লাইন তৈরি করবেন ৷ যদিও শেষ পর্যন্ত এব্যাপারে কিছুই করেননি বারাক ওবামা ৷
advertisement
advertisement
মঙ্গলবার উত্তর সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত ইদলিব প্রদেশের শেখু শহরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে হামলা চালানো হয় ৷ সূত্রের খবর, বিষাক্ত গ্যাস ছড়ানোয় ব্যবহার করা হয়েছে যুদ্ধ বিমান ৷ যদিও সরকারি বাহিনী হামলার দায় অস্বীকার করেছে ৷
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও গায়ে কাঁটা দেয় ৷ হামলার স্থলে শিশুদের উপুড় হয়ে পড়ে থাকা মৃতদেহের স্তূপ মনে পড়ায় ২০১৩ এর রাসায়নিক হামলাকে ৷ এ যাবৎ কালের সবচেয়ে ভয়াবহ হামলা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
সিরিয়ায় রাসায়নিক হামলায় মৃত ১০০, নিন্দায় ট্রাম্প
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement