advertisement

গাঁটছড়া বাঁধতে চলেছে টয়োটা-সুজুকি

Last Updated:

মন্দা এবং তুমুল প্রতিযোগিতার বাজারে এখন সব সংস্থাই একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে ব্যস্ত ৷

#টোকিও : মন্দা এবং তুমুল প্রতিযোগিতার বাজারে এখন সব সংস্থাই একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে ব্যস্ত ৷ লাভের মুখ দেখে বাজারে টিকে থাকার লড়াইই তার প্রধান কারণ ৷ গাড়ি নির্মাতারাও এই কাজে পিছিয়ে নেই এখন ৷ গত বেশ কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল, জোট বাঁধতে চলেছে টয়োটা এবং সুজুকি ৷ এই কাজে দুই সংস্থা আরও অনেকটাই এগিয়ে গেল এবার ৷
গত বছর অক্টোবরেই গাড়ি তৈরির ব্যাপারে একে অপরকে সাহায্য করার কথা প্রথমবার জানিয়েছিল দুই সংস্থা ৷ পরিবেশ, সুরক্ষা, তথ্যপ্রযুক্তি এবং যন্ত্রাংশের জোগান সংক্রান্ত সমস্ত বিষয়েই সহযোগিতা করার কথা ছিল ৷ দুই সংস্থার পক্ষ থেকে একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, অক্টোবরের পর থেকেই দুই সংস্থার মধ্যে বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রেখেও গাঁটছড়া বাধা নিয়ে আলোচনা হয়েছে ৷ জোটের প্রাথমিক ধাপগুলি নিয়ে কাজ করা শুরুও হয়ে গিয়েছে ইতিমধ্যে ৷
advertisement
টয়োটা-র প্রেসিডেন্ট আকিও টয়োডা বলেছেন ‘‘সকলের কাছে গাড়ি চড়ার অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তুলতে আমরা সহযোগিতার জন্য তৈরি।’’ অন্য দিকে, সুজুকি-র চেয়ারম্যান ওসামু সুজুকি বলেছেন, ‘‘একটা যৌথ সম্পর্কের সূচনা লগ্নে আমরা দাঁড়িয়ে।’’
advertisement
13bus-Suzuki
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
গাঁটছড়া বাঁধতে চলেছে টয়োটা-সুজুকি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement