advertisement

স্পাইডারম্যান হওয়ার নেশায় ব্ল্যাক উইডো মাকড়শার কামড় খেল তিন ভাই ! হাসপাতালে যমে-মানুষে লড়াই

Last Updated:

স্পাইডারম্যান সিরিজের ফ্যান তিন ভাই যে এই সুপারহিরোর ম্যাজিকে সারাদিন মজে থাকত, তা ভালই জানতেন অভিভাবকেরা ৷ কিন্তু তিনজন মিলে যে এমন অঘটন ঘটিয়ে ফেলবে স্বপ্নেও কল্পনা করতে পারেননি বড়রা ৷

#পোতোসি, বলিভিয়া: একটাই স্বপ্ন, তিন ভাই একইসঙ্গে স্পাইডারম্যান হবে ৷ সুপারহিরো হওয়ার নেশায় মারাত্মক কাণ্ড ঘটিয়ে বসল তিন খুদে ৷ স্পাইডারম্যান সিরিজের ফ্যান তিন ভাই যে এই সুপারহিরোর ম্যাজিকে সারাদিন মজে থাকত, তা ভালই জানতেন অভিভাবকেরা ৷ কিন্তু তিনজন মিলে যে এমন অঘটন ঘটিয়ে ফেলবে স্বপ্নেও কল্পনা করতে পারেননি বড়রা ৷
ঘটনাটি ঘটেছে বলিভিয়ার পোতোসির চায়ান্ত শহরে ৷ কমিক বইয়ের গল্প ও সিনেমায় দেখানো ঘটনা অনুযায়ী স্পাইডারম্যান হতে তিন ভাই মিলে মাকড়শার কামড় খাওয়ার পরিকল্পনা করে ৷ ৮, ১০ ও ১২ বছরের তিন দস্যি মিলে সেই মতোই ব্ল্যাক উইডো মাকড়শা যোগাড় করে তার কামড় খায় ৷ মারাত্মক বিষাক্ত এই মাকড়শার কামড়ে তিন জনের শরীরেই ছড়িয়ে পড়ে মারাত্মক বিষ ৷ হাসপাতালে চলে যমে মানুষে লড়াই ৷
advertisement
ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকার মতে, ব্ল্যাক উইডো মাকড়শা দুনিয়ার অন্যতম ভয়ঙ্কর এবং মারাত্মক বিষাক্ত মাকড়শা ৷ জানা গিয়েছে, যখন বাড়িতে কেউ ছিল না, বাচ্চাগুলির মা-ও কাজে বাইরে গিয়েছিলেন, তখনই ব্ল্যাক উইডো মাকড়শা নিয়ে নিজেদের এক্সপেরিমেন্ট শুরু করে তিন খুদে ৷ মার্ভেল সুপারহিরো স্পাইডারম্যান হওয়ার নেশায় বুঁদ তিন ভাই লাঠি দিয়ে ক্রমাগত খোঁচাতে থাকে ৷ ক্ষুব্ধ ব্ল্যাক উইডো মাকড়শাটি তিনজনকে আক্রমণ করে এবং কামড়ে দেয় ৷ সঙ্গে সঙ্গে বিষ ছড়িয়ে পড়ে বাচ্চা তিনটির শরীরে ৷ বিষের অসহ্য জ্বালায় অসুস্থ হয়ে পড়ে তিনজন ৷ ঘটনার খানিকক্ষণের মধ্যেই ছেলেগুলির মা বাড়ি ফিরে দেখেন বাচ্চাগুলির অবস্থা দেখে চিকিৎসকের কাছে নিয়ে যান ৷ সেখান থেকে পরিস্থিতি আশঙ্কাজনক দেখে ভর্তি করা হয় হাসপাতালে ৷
advertisement
advertisement
বিষের প্রভাবে মারাত্মক জ্বর ও মাংসপেশীর যন্ত্রণার ছটফট করতে থাকে তিন ভাই ৷ অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় তিনবার তিন হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছে বলে বলিভিয়ার স্বাস্থ্য দফতর সূত্রে খবর ৷ অবশেষে একসপ্তাহ যমে মানুষে লড়াইয়ের পর আপাতত সুস্থ হয়ে উঠছে বলে খবর ৷
ঘটনা শুনে মনোবিদরা বলছেন, বাচ্চার অনেক বেশি কল্পনাপ্রবণ হয় ৷ তারা যা দেখে বা পড়ে সেটাকেই বেশিরভাগ সময় বাস্তব বলে ভেবে বসে ৷ কার্টুনে দেখানো ঘটনাকেই সত্যি বলে ধরে নেয় ৷ তাই এমন দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
স্পাইডারম্যান হওয়ার নেশায় ব্ল্যাক উইডো মাকড়শার কামড় খেল তিন ভাই ! হাসপাতালে যমে-মানুষে লড়াই
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement