advertisement

ইস্টারে শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে গ্রেফতার এক স্কুল শিক্ষক এবং প্রিন্সিপাল

Last Updated:
#কলম্বো: ভয়াবহ বিস্ফোরণের ক্ষত দগদগে। এখনও অশান্ত শ্রীলঙ্কা। গোপন জঙ্গি ডেরায় শ্রীলঙ্কার সেনা ও পুলিশের যৌথ অভিযান। সংঘর্ষের মাঝেই আত্মঘাতী বিস্ফোরণ। উদ্ধার ছয় শিশু-সহ পনেরোজনের দেহ। আরও সতেরো আইএস জঙ্গির খোঁজে তল্লাশি। জানিয়ে আসুন শ্রীলঙ্কায়। পর্যটকদের সতর্কবার্তা ভারতীয় দূতাবাসের।
পবিত্র ইস্টারে রক্তাক্ত হয়েছিল শ্রীলঙ্কা ৷ পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা দেশ ৷ প্রাথমিকভাবে তিনটি চার্চ এবং তিনটি বিলাসবহুল হোটেলে বিস্ফোরণ ঘটায় বিরোধীরা ৷ আইএস এই ঘটনায় দায় স্বীকার করেছে ইতিমধ্যেই ৷ সূত্রের খবর, বিস্ফোরণের সময় আইএস জঙ্গি গোষ্ঠীর তিন সদস্য আত্মঘাতী হয়েছে ৷
স্থানীয় কোনও ব্যক্তি এই বিস্ফোরণের সময় জড়িত ছিল কিনা সেটি তদন্ত করে দেখছে সিআইডি ৷ ইতিমধ্যেই ১০৬জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এদের মধ্যে ১০জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এরমধ্যে রয়েছে তামিল মাধ্যম স্কুলের এক শিক্ষক ৷ ৫০টি অবৈধ সিম কার্ড এবং আরও বেশ কিছু অবৈধ জিনিস-সহ ধরা আটক করা হয় তাকে ৷
advertisement
advertisement
এছাড়াও গ্রেফতারের তালিকায় রয়েছে আরও একটি স্কুলের প্রিন্সিপাল ৷ এছাড়াও রয়েছে একজন স্বনামধন্য চিকিৎসকও ৷
গোটা দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ মেন রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ৷ চলছে সার্চ অপারেশন ৷ হোটেল, স্কুল এবং পাবলিক প্লেসগুলিতে নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ইস্টারে শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে গ্রেফতার এক স্কুল শিক্ষক এবং প্রিন্সিপাল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement