advertisement

Tarique Rahman: মাস্টারস্ট্রোক তারেক রহমানের! হাসিনার চরম 'শত্রুকে' সরাসরি উৎখাত করে দিলেন! কে তিনি জানেন? শুনে চমকে উঠবেন

Last Updated:

Tarique Rahman: বাংলাদেশে কি শীঘ্রই ফিরবেন শেখ হাসিনা? নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের এক পদক্ষেপেই তৈরি হল বড় জল্পনা।

তারেক রহমানের বড় পদক্ষেপ
তারেক রহমানের বড় পদক্ষেপ
ঢাকা: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের জন্য ট্রাইবুনালে প্রথম সওয়াল করেছিলেন যিনি, সেই চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতায় আসার পরেই তারেক রহমান সাফ জানিয়ে দিয়েছিলেন সবলের উপর দুর্বলের আক্রমণ মেনে নেওয়া হবে না। এই বার্তার মাধ্যমে তিনি বুঝিয়েছিলেন তিনি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দল আওয়ামী লিগের নেতা-কর্মীদের পাশে রয়েছেন তিনি।
এবার সেই সূত্রেই বিরাট পদক্ষেপ নিলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হল হাসিনাকে ফাঁসির সাজা দেওয়া তাজুল ইসলামকে। সেই জায়গায় নতুন চিফ প্রসিকিউটর করা হয়েছে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে।
advertisement
advertisement
প্রসঙ্গত, তাজুল ইসলাম আইনজীবী এবং রাজনৈতিক মহলে জামাত ই ইসলামীর ঘনিষ্ঠ বলে পরিচিত। শুধু তাই নয়, শেখ হাসিনার সময়ে জামাতের নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাজুল ইসলাম ছিলেন তাঁদের আইনজীবী। সেই কারণে অন্তর্বর্তী সরকার তাঁকে চিফ প্রসিকিউটর নিয়োগ করায় বিতর্ক দেখা দিয়েছিল। অবশেষে সরকার বদলের পর তাঁকে সরে যেতে হল। সোমবার বাংলাদেশ সরকারের আইন মন্ত্রক তাজুল ইসলামকে অব্যাহতি দিয়ে আমিনুল ইসলামকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। ‌
advertisement
তাজুলের জায়গায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর পদে আনা হয়েছে আইনজীবী মহম্মদ আমিনুল ইসলামকে। গেজেট অনুসারে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মামলা পরিচালনার জন্য ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের ৭ ধারা অনুসারে আমিনুলকে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর নিযুক্ত করা হয়েছে। তিনি অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন এবং অন্যান্য সুযোগসুবিধা পাবেন।
advertisement
জুলাই গণহত্যার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুধু শেখ হাসিনা নয়, ফাঁসির রাজা শোনানো হয় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও। এই রায়ের নেপথ্যে থাকা ব্যক্তিকে সরিয়ে দিলেন তারেক রহমান। সেই জায়গায় বসানো হল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘদিন কাজ করা ব্যক্তি আমিনুল ইসলামকে। খালেদা জিয়ার আইনজীবী ছাড়াও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন যে সমস্ত জামাত নেতা, তাঁদের পক্ষে মামলা লড়েছিলেন এই তাজুল। তাঁদের পক্ষে আদালতে তিনি সওয়াল করেছেন। আবার, তাঁর সূচনা বক্তব্যের মাধ্যমেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাসিনার বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। প্রসঙ্গত, তৎকালীন অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনে সারাদেশে মানবতাবিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম করে খুনের বিচারের জন্য ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ করেছিল। ৮ অগস্ট দায়িত্ব নিয়েছিল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ওই বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর পদে তাজুলকে নিয়োগ করেছিলেন ইউনূস।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Tarique Rahman: মাস্টারস্ট্রোক তারেক রহমানের! হাসিনার চরম 'শত্রুকে' সরাসরি উৎখাত করে দিলেন! কে তিনি জানেন? শুনে চমকে উঠবেন
Next Article
advertisement
Purulia Tourism: পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, জানুন রোমাঞ্চকর কাহিনী, দোলে ঘুরে আসতে পারেন
পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, ঘুরে আসুন
  • পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ের ২০০ বছরের পুরনো গুপ্ত গুহা ইতিহাস।

  • এই গুহা এক সাধকের তপস্যাস্থল ছিল, বর্তমানে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান।

  • পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশে দোলের সময় ঘুরে আসুন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement