advertisement

Huge tower of human skulls in Mexico City: সারি সারি পড়ে রয়েছে মানুষের মাথার খুলি ! তা দিয়েই তৈরি আস্ত টাওয়ার, দেখেই আঁতকে উঠতে হয়!

Last Updated:

Huge tower of human skulls in Mexico City: মেক্সিকোর প্রাচীণ অ্যাজটেক সভ্যতার মানুষেরা সূর্যদেবতার উপাসক ছিলেন বলেই ইতিহাসে জানা যায় ৷ এই মানব-খুলি দিয়ে তৈরি টাওয়ার একটি অ্যাজটেক মন্দিরেরই অংশ বলে ধারণা প্রত্নতাত্ত্বিকদের ৷

Photo Courtesy: BBC News (World)
Photo Courtesy: BBC News (World)
Photo Courtesy: BBC News (World)
মেক্সিকো সিটি: যেন সাক্ষাৎ মৃত্যুপুরী। সারি সারি পড়ে রয়েছে মাথার খুলি ! শুধু তাই নয়, তা দিয়েই তৈরি হয়েছে আস্ত একটা মিনার বা টাওয়ার ৷ যা দেখেই ভয়ে আঁতকে উঠতে হয় ৷ মেক্সিকো সিটির একেবারে কেন্দ্রস্থলেই প্রত্নতাত্ত্বিকেরা খননের পর উদ্ধার করেছিলেন এই মানুষের মাথার খুলি দিয়ে তৈরি অ্যাজটেক টাওয়ার (Aztec tower of human skulls )
advertisement
কঙ্কালের পর কঙ্কাল দিয়ে নির্মিত লম্বা এক মিনার। ঠিক মৃত্যুদূতের সিংহাসনের মতো। তৈরি হয়েছে মানুষের মাথার খুলি দিয়ে। বেশ কয়েকবছর আগেই এটি আবিষ্কার হওয়ার পর বছরের পর বছর ধরে তা নিয়ে গবেষণা জারি রেখেছেন প্রত্নতাত্ত্বিকেরা ৷
advertisement
advertisement
প্রথমে বেশ কিছু খুলি এবং হাড় পাওয়া গিয়েছিল ওই অঞ্চল থেকে। বেরিয়ে এসেছিল টাওয়ারের খানিকটা অংশ। এরপর প্রায় একসঙ্গেই উদ্ধার হয় ১০০-র বেশি মানব খুলি ৷ মেক্সিকোর রাজধানীতে প্রায় ৬ বছর আগে একটি পুরনো বাড়ির রেনোভেশনের সময়েই উদ্ধার হয় মানুষের মাথার খুলি ৷ তারপর এক এক করে সেই সংখ্যা বাড়তে থাকে ! এভাবেই ১০০-র বেশ মানুষের মাথার খুলি উদ্ধার হয় ওই অঞ্চল থেকে ৷ এটি মেক্সিকোর প্রাচীণ অ্যাজটেক সভ্যতার একটি মন্দির বলেই ধারণা বিশেষজ্ঞদের ৷ তবে এই নিয়ে গবেষণা জারি রেখেছেন তাঁরা ৷
advertisement
মেক্সিকোর প্রাচীণ অ্যাজটেক সভ্যতার মানুষেরা সূর্যদেবতার উপাসক ছিলেন বলেই ইতিহাসে জানা যায় ৷ এই মানব-খুলি দিয়ে তৈরি টাওয়ার একটি অ্যাজটেক মন্দিরেরই অংশ বলে ধারণা প্রত্নতাত্ত্বিকদের ৷ অ্যাজটেকদের রাজধানী ছিল ‘Tenochtitlan’ যা বর্তমানে মেক্সিকো সিটি নামে পরিচিত ৷ Huitzilopochtli মন্দিরেই ওই মানব খুলি  দিয়ে তৈরি মিনার ছিল বলে অনুমান বিশেষজ্ঞদের ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Huge tower of human skulls in Mexico City: সারি সারি পড়ে রয়েছে মানুষের মাথার খুলি ! তা দিয়েই তৈরি আস্ত টাওয়ার, দেখেই আঁতকে উঠতে হয়!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement