advertisement

৬২ দিন গভীর কোমায়, প্রিয়ে চিকেন ফিলের কথা শুনেই জেগে উঠল কিশোর!

Last Updated:

গত জুলাই মাসে তাইওয়ানের সিনচু কাউন্টিতে ভয়ঙ্কর স্কুটার দুর্ঘটনায় আহত হয় ওই কিশোর৷ তার বেশ কয়েকটি অঙ্গে গুরুতর আঘাত লাগে৷

#তাইওয়ান: প্রিয় পদের নাম শুনলে অনেকেরই জিভে জল আসে৷ তাই বলে প্রিয় খাবারের নাম শুনে কোমায় থেকে জেগে উঠতে পারে কেউ? এমনই ঘটনা ঘটেছে তাইওয়ানে৷ প্রিয় চিকেনের পদের নাম শুনে গভীর কোমা থেকে জেগে উঠল দুর্ঘটনায় আহত এক কিশোর৷
জানা গিয়েছে, চিউ নামে ওই কিশোর দুর্ঘটনায় আহত হওয়ার পর ৬২ দিন কোমায় ছিল৷ ৬২ তম দিনে হাসপাতালে তাকে দেখতে গিয়ে কিশোরের ভাই মজাচ্ছলেই তার প্রিয় 'চিকেন ফিলেট'-এর কথা বলে৷ আর তাতেই কাজ হয় ম্যাজিকের মতো৷ কিছুক্ষণের মধ্যেই কোমা থেকে বেরিয়ে আসতে শুরু করে ওই কিশোর৷ প্রত্যক্ষদর্শী এক নার্স জানিয়েছেন, চিকেন ফিলের কথা শোনা মাত্রই ওই কিশোরের পালস ধীরে ধীরে বাড়তে বাড়তে থাকে৷ সবাইকে অবাক করে দিয়ে ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে কিশোরের৷ ওই দিনের পর থেকে কিশোরের শারীরিক অবস্থাতেও লক্ষণীয় উন্নতি দেখা যায়৷
advertisement
গত জুলাই মাসে তাইওয়ানের সিনচু কাউন্টিতে ভয়ঙ্কর স্কুটার দুর্ঘটনায় আহত হয় ওই কিশোর৷ তার বেশ কয়েকটি অঙ্গে গুরুতর আঘাত লাগে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করেন৷ এতে কিশোরের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও গভীর কোমায় চলে যায় সে৷ হাসপাতালে থাকাকালীন লিভার, কিডনি সহ ছ'টি জটিল অস্ত্রোপচার হয় ওই কিশোরের৷
advertisement
advertisement
চিকিৎসকরা জানিয়েছেন, একে একে চিউ-এর অঙ্গগুলির চিকিৎসা করা হচ্ছিল৷ বেঁচে থাকার জন্য প্রবল ইচ্ছাশক্তি ছিল বলেই চিউ কোমা থেকে বেরিয়ে এসেছে বলেও মনে করছেন চিকিৎসকরা৷ হাসপাতালের নার্সরা জানিয়েছেন, ওই কিশোর হাসপাতালে থাকাকালীন আগাগোড়া সেখানে থেকে তার জন্য প্রার্থনা করেছে ওই কিশোরের পরিবার৷
এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে ১৮ বছরের চিউ৷ সম্প্রতি ধন্যবাদ জানানোর জন্য হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মীদের কেক-ও দিয়ে আসে সে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
৬২ দিন গভীর কোমায়, প্রিয়ে চিকেন ফিলের কথা শুনেই জেগে উঠল কিশোর!
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement