advertisement

Sweden Plane Crash: অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে গিয়ে বিপত্তি, ৯ জন যাত্রী নিয়ে সুইডেনে ভেঙে পড়ল বিমান !

Last Updated:

Plane Carrying 9 Crashes In Sweden: রানওয়ে ছেড়ে ওড়ার পরেই আগুন ধরে যায় বিমানে ৷ এর কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী ৷

স্টকহোম: রাশিয়ার পর এবার বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটল সুইডেনে ৷ দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ রাজধানী স্টকহোমের খুব কাছে ওরেব্রো বিমানবন্দর থেকে উড়েছিল বিমানটি ৷ স্কাইডাইভিংয়ের জন্যই ছোট্ট ওই বিমানটিকে ব্যবহার করা হচ্ছিল ৷ তবে রানওয়ে ছেড়ে ওড়ার পরেই আগুন ধরে যায় বিমানে ৷ এর কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী ৷
advertisement
অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে গিয়ে এমন দুর্ঘটনা সুইডেনে যদিও এই প্রথম নয়। এর আগে ২০১৯ সালেও একই ধরণের দুর্ঘটনা ঘটেছিল সেদেশে ৷ সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন ট্যুইট করেন, "এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এই মুহুর্তে মৃতদের পরিবার ও তাঁদের কাছের মানুষদের কী মানসিক অবস্থা চলছে তা বুঝতে পারছি ৷ নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।"
advertisement
২০১৯ সালে স্কাইডাইভারদের নিয়ে সুইডেনের উত্তর পূর্বে উমিয়াতে বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Sweden Plane Crash: অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে গিয়ে বিপত্তি, ৯ জন যাত্রী নিয়ে সুইডেনে ভেঙে পড়ল বিমান !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement