advertisement

Shark eats man alive: যুবককে জ্যান্ত গিলে খেল বিশাল তিমি! হতভম্ব হয়ে দেখলেন বাবা-বান্ধবী, দেখুন ভিডিও

Last Updated:

মৃত ওই যুবকের নাম ভ্লাদিমির পোপভ৷ তিনি রাশিয়ার নাগরিক৷

যুবককে গিলে খাচ্ছে তিমি মাছ৷
যুবককে গিলে খাচ্ছে তিমি মাছ৷
কলকাতা: সমুদ্রে সাঁতার কাটছিলেন ২৩ বছরের যুবক৷ কাছেই ছিলেন তাঁর বান্ধবী এবং বাবা৷ ছিলেন অন্যান্য পর্যটকরাও৷ হঠাৎই সবার চোখের সামনে কয়েক মুহূর্তের মধ্যে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা৷ বিশালাকার একটি তিমি হঠাৎই আক্রমণ করে বসে ওই যুবককে৷ কয়েক সেকেন্ডের মধ্যেই যুবককে গিলে খেয়ে নেয় তিমি মাছটি!
ভয়াবহ এই ঘটনা ঘটেছে মিশরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হুরঘাদায়৷ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও৷ সেখানেই ধরা পড়েছে, কীভাবে ওই যুবককে জ্ব্যান্ত গিলে খাচ্ছে তিমি মাছটি৷
জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম ভ্লাদিমির পোপভ৷ তিনি রাশিয়ার নাগরিক৷ গত বৃহস্পতিবার জনপ্রিয় পর্যটন কেন্দ্র হুরঘাদার সমুদ্রে সাঁতার কাটছিলেন তিনি৷ তখনই আচমকা একটি বিশালাকার টাইগার শার্ক প্রজাতির তিমি মাছ ওই যুবককে আক্রমণ করে৷
advertisement
advertisement
advertisement
ভিডিও-তে দেখা যাচ্ছে তিমি মাছ আক্রমণ করতেই নিজের সাহায্য চেয়ে নিজের বাবাকে ডাকতে শুরু করেন ওই যুবক৷ ডেইলি মেল-এর রিপোর্ট অনুযায়ী, যুবকের বাবা সেই সময় সমুদ্র সৈকতে ছিলেন৷ যুবকে বাঁচাতে নৌকায় করে একজনকে এগিয়ে যেতেও দেখা যায়, কিন্তু ততক্ষণে সব শেষ৷
তিমি মাছটির গ্রাস থেকে বাঁচতে আপ্রাণ চেষ্টা করেন ওই যুবক৷ ভিডিও-তে দেখা গিয়েছে, যে জায়গায় এই ঘটনা ঘটে সেখানে সমুদ্রের জল লাল হয়ে গিয়েছে৷ তার মধ্যেও সাঁতরে বাঁচার চেষ্টা করেন ভ্লাদিমির৷ কিন্তু সবাইকে স্তম্ভিত করে দিয়ে যুবককে গিলে নেয় তিমি মাছটি৷
advertisement
ঘটনার পরই তিমি মাছটিকে ধরে মেরে ফেলে স্থানীয় প্রশাসন৷ পরীক্ষাগারে নিয়ে গিয়ে তিমি মাছটির দেহ পরীক্ষা করা হবে বলেও জানা গিয়েছে৷
advertisement
তিমি মাছটিকে ধরে আনার ভিডিও-ও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ জানা গিয়েছে, নিহত যুবক রাশিয়ার নাগরিক হলেও তিনি মিশরের স্থায়ী বাসিন্দা ছিলেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Shark eats man alive: যুবককে জ্যান্ত গিলে খেল বিশাল তিমি! হতভম্ব হয়ে দেখলেন বাবা-বান্ধবী, দেখুন ভিডিও
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement