advertisement

আন্টার্টিকা জুড়ে সাদা বরফের মধ্য ভর্তি ভৌতিক ‘রক্ত’-র ছোপ! ভয় পাচ্ছেন?

Last Updated:

শিউড়ে উঠছেন নেটিজেনরা, কোথা থেকে এল এত রক্ত ...

#কিয়েভ: আন্টার্টিকায়  ইউক্রেনের বিজ্ঞানীরা নিজেদের রিসার্চ সেন্টারের বাইরের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গেই ছবি বিদ্যুতের গতিতে ভাইরাল ৷ একী হয়েছে আন্টর্টিকার বরফে ৷ যেদিকেই তাকানো যাচ্ছে শ্বেতশুভ্র বরফের চাদরের ওপর ‘থকথক’ করছে রক্তবর্ণ? কী ওটা ?
এই ছবি নিয়ে যখন চাঞ্চল্য তখন ইউক্রেনের মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড সায়েন্স জানিয়েছে এটা একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য ৷ একে বলা হয় রেড স্নো ৷ আন্টার্টিকার উত্তরতম দ্বীর এখন এই ভৌতিক লাল বরফেই ঢেকেছে ৷
advertisement
একটি সংবাদসংস্থার মত অনুযায়ি Vernadsky রিসার্চ বেসের কাছাকাছি হয়েছে এই রক্তবরফের প্রভাব ৷ আন্টার্টিকা মহাদেশের গ্যালিনদেজ দ্বীপে এই বরফ দেখা যাচ্ছে ৷ গত কয়েক সপ্তাহ ধরে এই ভৌতিক রক্তবরফ দেখা যাচ্ছে ৷ এই রক্তবরফের কারণ মাইক্রোস্পোকিস অ্যালগি - Chlamydomonas nivalis ৷ 
advertisement
এরা একদম শীতলতম পরিবেশে জন্মাতে সক্ষম ৷ এরজন্যে এটা মেরু অঞ্চল ও পার্বত্য অঞ্চলে দেখা যায় ৷ এই অ্যালগির মধ্যে থাকে কার্টেনয়েড যা বরফে লাল রঙ তৈরি করে ৷ এই জিনিসের উপস্থিতির জন্যেই কুমড়ো বা গাজরে রঙ আসে ৷
advertisement
গ্রিন অ্যালগিরা যখন ভরপুর রৌদ্রকিরণ পায় তখন কার্টেনয়েড তৈরি হয় ৷ এই মুহূর্তে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম চলছে ৷ তাই অ্যালগি লাল হয়ে এরকম ভয়ানক লুক দিয়েছে কুমেরুকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
আন্টার্টিকা জুড়ে সাদা বরফের মধ্য ভর্তি ভৌতিক ‘রক্ত’-র ছোপ! ভয় পাচ্ছেন?
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement