advertisement

জল নয়! বৃষ্টি হল অক্টোপাস, স্টারফিস, স্কুইডের!

Last Updated:

জল নয়! আকাশ থেকে বৃষ্টি হল অক্টোপাস, স্টারফিস, স্কুইডের!

#চিন:গল্পকথা নয়! সত্যিকারের ঘটনা! আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'মিরর'-এ প্রকাশিত খবর অনুযায়ী, চিনের উপকূলবর্তী শহর কিংডাওয়ে সম্প্রতি এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেন, যেখানে দেখা গিয়েছে, আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে নানা কিসিমের সি-ফুড! রয়েছে অক্টোপাস, স্টারফিস, স্কুইড আরও কত কী!
live octopus falling from the sky live octopus falling from the sky
Tiger Prawn stuck to car's windscreen Tiger Prawn stuck to car's windscreen
advertisement
কিন্তু এমনটা কী করে সম্ভব? কীভাবে স্টারফিস আকাশভ্রমণে বেরলো? তা হলে গোড়া থেকেই শুনুন! জানা গিয়েছে, হালে কিংডাওয়ে বিশাল ঝড় উঠেছিল। ঝড়ের গতিবেগ ছিল প্রায় ঘণ্টায় ৭৮ মাইল। সঙ্গে প্রবল বৃষ্টি। শহর লণ্ডভণ্ড হয়ে যায়। আর এই ঝড়ের পরেই শুরু হয় সামুদ্রিক প্রাণীর বৃষ্টি! আবহাওয়াবিদদের মতে, ইয়েলো সি থেকেই এই ঝড়ের উৎপত্তি! সমুদ্রে সৃষ্টি হয় একটি জলস্তম্ভ এবং তা থেকেই এই দুর্যোগের জন্ম! জলস্তম্ভের টানেই সামুদ্রিক প্রাণীরা আকাশে উঠে গিয়েছিল এবং বৃষ্টির সঙ্গে তারা মাটিতে নেমে আসে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
জল নয়! বৃষ্টি হল অক্টোপাস, স্টারফিস, স্কুইডের!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement